ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দুপুর পর্যন্ত মোট ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া গভীর শোক প্রকাশ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সম্পর্কে খবর পাওয়া মাত্রই জেলা বিএনপি কার্যালয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাহত ভারি আবহ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা নেই; আছে শুধুই স্মৃতিচারণ, দীর্ঘশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি।
বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে ঝিনাইদহ। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপি আজ দুপুর ১২টায় ভায়না মোড়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।
বাগেরহাট ও রামপাল উপজেলায় তীব্র পানিসংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং সরকারি খাল ও খাস পুকুর দখলের ফলে কৃষি, পরিবেশ ও জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে সরকারি খাল ও খাস পুকুর অবমুক্ত করার দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জে কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই। তার সঙ্গে কনকনে শীতের হাওয়া ও ঘন কুয়াশায় জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট ফাঁকা, হাটবাজারে মানুষের উপস্থিতি কমে গেছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানসহ একজনকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে কাউখালীর রাবার বাগান চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে বুনো হাতির আক্রমণে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। কাপ্তাই থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে অজ্ঞাতনামা চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ও ডাকাতি মামলার আসামি মো. খোকন (৩৯)। ২৭ ডিসেম্বর ফরিদগঞ্জ থানায় তিনি এই মামলা দায়ের করেন।