| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই কন্যাশিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী কন্যাশিশুটি মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার।

বিস্তারিত...

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই ব্যাংকসহ ১০ প্রতিষ্ঠান পুড়ে ছাই

সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ছয়তলা ভবনে থাকা দুটি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ ডা. জিকরুল হক সড়কে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

কুমিল্লার দেবিদ্বারে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর দেবিদ্বার উপজেলা ও পৌর শাখা। সোমবার (২ মার্চ) বিকেলে দেবিদ্বার পৌর মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মাটি খুঁড়তেই মিলল মানুষের হাত-পায়ের মতো ‘মেটে আলু’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে এক বিস্ময়কর আকৃতির ‘মেটে আলু’। আলুটির গঠন অনেকটা মানুষের হাত ও পায়ের আকৃতির মতো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

বিস্তারিত...

দাগনভূঞায় মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে একটি মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের (ব্র্যাক অফিস) সংলগ্ন মনোরঞ্জন ডাক্তার বাড়িতে পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আদালতের রায়ে স্বপদে ফিরলেন সেই চেয়ারম্যান, প্রত্যাহার ইউএনও

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া আদালতের নির্দেশে পুনরায় দায়িত্বে বহাল হয়েছেন। একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইগাতীতে রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে লোকজনের যাতায়াতের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী ইউনিয়ন পরিষদের এক সচিবের বিরুদ্ধে।

বিস্তারিত...

জীবননগরে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে জামায়াত ও বিএনপি সমার্থকের মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বিস্তারিত...

১৭ লাখ দিয়েও চাকরি না পাওয়া রূপবানের লাশ মিলল খালাতো ভাইয়ের বাসায়

রংপুর নগরীর ইসলামবাগ এলাকায় খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে রূপবান আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় রাকিব হোসেন নামে মোটরসাইকেল আরোহী‎ নিহত হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার সবজি ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বিস্তারিত...

কুমিল্লা সীমান্তে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। সোমবার (০২ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর পোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

শাহজাদপুরে সেঁচ দেয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রত্যন্ত অঞ্চলে জমিতে সেঁচ দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিস্তারিত...

শেরপুর-৩ আসনে নির্বাচনে জামায়াতের মনোনয়নপত্র দাখিল

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ।

বিস্তারিত...

দাম বাড়ার আশঙ্কায় যশোরে পেট্রোলপাম্পগুলোতে ভিড়

আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোলপাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলের ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬-৭ মিনিট দাঁড়িয়ে অনেককে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪