| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণের জায়গায় আসা-যাওয়া করছে ইঁদুর। এমন পরিবেশেই কাচ্চি, বিরিয়ানিসহ নানা খাবার তৈরির অপরাধে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা জরিমানা করেছে। সকালে নগরের চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। এ ছাড়া চকবাজার থানা-পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

নীলফামারীতে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল ৪০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। এঘটনায় সদর উপজেলার সুবর্ণখুলী গ্রামের মো. আব্দুল কুদ্দুস আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল নীলফামারী থানাধীন সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে আরিফা টেলিকম নামক স্থানে অভিযান চালায়। অভিযানকালে মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

নওগাঁয় ১৩৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলার শীতলী গ্রাম থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে পোরশা থানা পুলিশের অভিযানে উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে এই বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানা পুলিশ।

বিস্তারিত...

মহেশপুর সীমান্তে মাদক ও বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা এখন আমি: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, “মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে লিখিত আছে। আমি জানিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করেছে এবং মাপ চেয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাধারণ খেলোয়াড়রা।

বিস্তারিত...

চাঁদপুরে টয়লেট থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জীবননগরে ইয়াবাসহ ৩ যুবক আটক

জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ-এ ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রেনের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া শহর, কুষ্টিয়া, বাংলাদেশ-এ ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৫৯) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই যুবককে এক লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই যুবককে এক লাখ টাকা জরিমানা

বিস্তারিত...

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বিস্তারিত...

ফতুল্লায় প্রকাশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফতুল্লা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ-এ প্রকাশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার মাতৃভবনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাপাসিয়া উপজেলা, গাজীপুর, বাংলাদেশ-এর গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবীর সঙ্গে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট, বাংলাদেশ-এর কাড়াপাড়া ইউনিয়নে ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে অপহরণের পর হত্যা

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪