| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার আসামি রিহাত শেখ গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর শ্রমিক সজীব শরীফ (১৫) হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)-কে মাগুরার শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

বিস্তারিত...

রাশেদ খানের উপস্থিতিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান-এর

বিস্তারিত...

আমরা পাহারাদারের ভূমিকায় কাজ করবো: পানিসম্পদমন্ত্রী

সরকার প্রকল্পে দুর্নীতি রোধে কঠোর অবস্থান রাখছে, জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করবো।

বিস্তারিত...

মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী বাসে আগুন, আহত ১

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে গেছে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন : জনপ্রশাসন উপদেষ্টা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন, সেভাবেই কাজ আদায় করছেন। সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি বিশ্বে আন্তর্জাতিকভাবে দারুণ প্রশংসিত হয়েছে। আমরা আশা করি, সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ।

বিস্তারিত...

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছানোর নিশ্চয়তার জন্য গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের মা বাদি হয়ে মাধবদী থানায় এ মামলা দায়ের করেন।

বিস্তারিত...

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

ভোর রাতে ফেসবুকে আমির হামজার সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা

কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে এক পোস্টে সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ।

বিস্তারিত...

রিকশা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত-২০

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক ৪ চোরকে নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে হামলা-মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের একপর্যায়ে পুলিশ চলে গেলেও বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০ টা থেকে রাত দেড়টা পর্যন্ত সাড়ে ৩ ঘন্টা লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় রাস্তায় বাঁশসহ গাছের গুড়ি ফেলে আগুন দেয় তারা।

বিস্তারিত...

কালিয়াকৈরে ম্যানহোলে পড়ে অজ্ঞাত শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়কের পাশের গভীর পানি নিষ্কাশন ড্রেনের ম্যানহোলে পড়ে এক পথচারী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বিস্তারিত...

মহেশপুরের শিশু তাবাসসুম হত্যার প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে চাঞ্চল্যকর ও নৃশংস শিশু তাবাসসুম (৪) হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু তাহেরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। আটক আবু তাহের বারোবাজারের বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে।

বিস্তারিত...

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসের আগুন

যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকস–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনায় একটি শেড সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্তারিত...

বানারীপাড়ায় ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল-যুবদল নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের নির্মাণসামগ্রী চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ট্রলারযোগে সরিয়ে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে একটি পুলিশ দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে, সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।

বিস্তারিত...

যশোরের ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় প্রতিযোগিতায়

জেলা পর্যায়ে নির্বাচিত ৫ বিজয়ী অদম্য নারী যশোর থেকে এবার বিভাগীয় ‘অদম্য নারী’ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডাক পেয়েছেন। আগামী পহেলা মার্চ আয়োজন করা হয়েছে খুলনায় বিভাগীয় এ সম্মাননা ও পুরস্কার প্রদানের। এতে যশোরসহ ১০ জেলার নারীদের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও এ সম্মাননা দেয়া হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪