চাঁদপুরের হাইমচর এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে নিহতদের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড থেকে পড়ে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী বালুভর্তি একটি
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাবেক প্রয়াত মন্ত্রী কে এম শাহজাহান কামালের এপিএস পরিচয়ধারী শিমুল চক্রবর্তী ১০ হাজার টাকার বিনিময়ে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকগোয়াশ মরাঘাটি এলাকার একডালা বাজার থেকে ইউপি পরিষদের পাশ দিয়ে তকিনগর আইডিয়াল স্কুলগামী প্রধান সড়কের ধারে দাঁড়িয়ে থাকা সরকারি মালিকানাধীন তিনটি মূল্যবান মেহগনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বগুড়ার বাজারগুলোতে নতুন আগাম জাতের আলুর সরবরাহ বেড়েছে, তবে দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই। গত বছরের তুলনায় আলুর দামে বড় ধস নেমেছে, ফলে উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি হলেও বিক্রয়মূল্য কমে চাষিরা দিশেহারা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হয়েছে।
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার সকালে এই তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
ঠাকুরগাঁওয়ে রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। একজন অন্যের হয়ে প্রক্সি দিচ্ছিলেন, অন্যজন নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশের চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কামনা শিশু সেন্টার স্কুলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শীতের তীব্রতায় মধ্যরাতে শীতবস্ত্র নিয়ে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরের কেন্দ্রীয় রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের সাত ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শামীম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উদ্ধার হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০:৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০)।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বাধা দিয়েছে বিজিবি। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনায় ঝালকাঠি জেলা পুলিশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে আটক করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে লঞ্চটি আটক করা হয়। এ সময় লঞ্চে থাকা চারজন কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় দুটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে উভয় গুদাম পুরোপুরি পুড়ে গেছে।