ছুটিতে বাড়ি এসে নিজ চাচাতো ভাই মোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে কামড়ে ও পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত মোফাজ্জল হোসেন এখন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
বিমানে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে সাগরপথে পাচারের চেষ্টা চলাকালে ডাকাতের হামলার পর কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে সাতজনকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকেও আটক করা হয়। ঘটনাটি ঘটে সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে।
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি মৎস্যজীবী। দীর্ঘ ১ বছর ১ মাসের সাজাভোগ শেষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পুলিশের এক এএসআইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন মোফাজ্জল হোসেন নামে এক যুবক। কামড়ে ও পিটুনিতে রক্তাক্ত অবস্থায় বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শেরপুরের চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানকে ছাদখোলা গাড়িতে ব্যতিক্রমী রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি একদিনও নেননি নৈমিত্তিক ছুটি—এ কারণেই শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগঘন আয়োজন।
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় মালিককে হুমকি ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই কারারক্ষীকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের হামদহ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে কঠোর হুঁশিয়ারি দেন। মুকুল বলেন, বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অশালীন ভাষ্যে ও ব্যঙ্গ-বিদ্রুপ করলে তা গ্রহণযোগ্য নয় এবং এমন আচরণ বন্ধ করতে হবে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম থেকে কদমতলী মোড় পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার গ্রামীণ সড়ক। এই সড়কের দুই পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে সহস্রাধিক অর্জুনগাছসহ বিভিন্ন গাছের সমারোহ। কিন্তু এসব গাছ আর থাকছে না। সড়ক সম্প্রসারণের নামে অসংখ্য গাছ কেটে ফেলা হচ্ছে।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলার নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার মালিক নুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার গহিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর উদ্দিন জেলার চন্দ্রগঞ্জে অবস্থিত নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা।
যান্ত্রিক ত্রুটির কারণে স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টার (এস২–এজিপি) মানিকগঞ্জে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকের ফসলের মাঠে পাইলট নিরাপদে অবতরণ করান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৯ম বারের মত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে হাল্ট প্রাইজ। রেজিস্ট্রেশন শুরু ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) পটুয়াখালী জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পটুয়াখালী জেলা গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার ২১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ১১ ভোট ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “গ্রহণযোগ্য নির্বাচনে ব্যর্থ হলে জনগণ ক্ষমা করবে না। বারবার বলা হচ্ছে যে, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরাও চাই। তবে কোনো দল ও ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র জনগণ গ্রহণ করবে না।”