মাগুরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাসেল মজুমদারকে আহবায়ক ও সুলতান হোসেনকে সদস্য সচিব করে ৭৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় রোগীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগে ‘মোর্শেদা সার্জিকাল ক্লিনিক’-এর অপারেশন থিয়েটার সিলগালাসহ ক্লিনিকের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নওগাঁ জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেটসিয়া পৌরকাপ টুর্নামেন্টে ৫ উইকেটের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে ৮ নম্বর ওয়ার্ড। আজ ফাইনাল খেলা শেষে দুপুরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও অনেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু।
বেনাপোলের রেজাউল ইসলাম রেজাকে মানিলন্ডারিংমামলায় অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ঢাকা মালিবাগের সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম’র পরিদর্শক ছায়েদুর রহমান। অভিযুক্ত রেজা বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে।
যশোরে হত্যার হুমকির দুই দিন পর প্রেমিকের বাড়ির উঠানের আমগাছ থেকে নাদিরা খাতুন (১৬) নামের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে বিএডিসি কর্তৃক প্রদত্ত সেচ পাম্পের বাৎসরিক কিস্তি অন্যের নামে জমা দেওয়া এবং বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এক গ্রাহক।
নোয়াখালীর সুবর্ণচরে গত কয়েক দিন ধরে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময়ই রোদের দেখা মেলে না। এ অবস্থায় মারাত্মকভাবে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে গত সোমবার উপজেলায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুরে কোরআনে হাফেজ হওয়ায় ৬০ জন ছাত্রকে পাগড়ি প্রদান ও সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিলে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এছাড়া তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণির কেপিআইভুক্ত বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ঘাটতি, যাত্রী হয়রানি ও চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার এবং সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট নতুন নিরাপত্তা কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন মাদকসেবন ও মাদকব্যবসায়িকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ও মাদকগ্রহণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উত্তরাঞ্চলের শীতপ্রবণ জেলা পঞ্চগড় টানা তিনদিন ধরে একই মাত্রার কনকনে শীতে কাঁপছে। তেঁতুলিয়ায় রাতের তাপমাত্রা যেন জমে গিয়ে স্থির হয়ে আছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস আবারও একই তাপমাত্রা রেকর্ড করে জানায়, রাতের শীতের তীব্রতা কমেনি একটুও।
শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গে থাকা এক সহপাঠীকেও আটকে রেখে মারধর করা হয়।
শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শহরের মার্কাজ মসজিদ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাপাটি গ্রামের বাসিন্দা বজলুর রহমানের ছেলে।