| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাউফলে এক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম: ৬ দিনেও হয়নি মামলা

বাউফলের কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের প্রতিবন্ধী মো. আজিজ হাওলাদারকে (৩৬) কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনার ৬ দিন পরেও থানায় মামলা গ্রহণ করা হয়নি। হামলাকারীরা পুলিশের এক কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর চাচা মো. চান মিয়া হাওলাদার।

বিস্তারিত...

আল্লাহর আইন মেনে যারা রাষ্ট্র পরিচালনা করেনা তারা কাফের: মুজিবুর রহমান

৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ (২রা ডিসেম্বর) বরিশাল বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

বিস্তারিত...

বেনাপোল চেকপোস্ট দিয়ে ৪ মাসে যাত্রী কমেছে ৪ লাখ ২ হাজার

ভারতীয় ভিসা প্রাপ্তিতে নানান জটিলতায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় পাসপোর্টধারী যাতায়াত কমেছে ৪ লাখ ২ হাজার ৮৪৯ জন।

বিস্তারিত...

‘আমি দখলদার না’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ভুক্তভোগীর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বালিয়া ডাঙ্গী গ্রামের জামাল শিকদার (৪৬) এর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে গত ক’দিন আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জামাল শিকদার তার নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করেছেন।

বিস্তারিত...

বগুড়ায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা

বগুড়ার রাজাবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি ও আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকাসহ একাধিক অনিয়মের অভিযোগে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

শান্তিচুক্তি বাতিল মানে ১৯৯৭ সালের আগের অস্থিতিশীল অবস্থায় ফেরত যাওয়া

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সিনিয়র সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি বাতিলের উস্কানি দেশের জন্য অশুভ সংকেত। যারা শান্তিচুক্তি বাতিলের কথা বলে, তারা কি বুঝে শান্তি বাতিল মানে কি? চুক্তি বাতিল মানে ১৯৯৭ সালের আগের সেই অস্থিতিশীল অবস্থায় ফেরত যাওয়া, যা কোনো পক্ষের জন্যই সুখকর নয়।

বিস্তারিত...

ঝিনাইদহের ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ২টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

বান্দরবানে জমকালো আয়োজনে পার্বত্য চুক্তির ২৮ বর্ষপূর্তি পালিত

জুম্ম স্বার্থ পরিপন্থি ও পার্বত্য চুক্তি বিরুধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন এই প্রতিপাদ্য-কে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন করে,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে যুবদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

বিস্তারিত...

খালেদা জিয়ার আরোগ্য কামনায় মাদ্রাসায় ছাগল দান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিশিষ্ট নেতা হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে জানের সদকাস্বরূপ দুটি ছাগল দান করেছেন।

বিস্তারিত...

নড়াইলে প্রকৌশলী-ঠিকাদারের অলসতায় থেমে আছে সড়ক উন্নয়নের কাজ

নড়াইলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিসের অলসতায় আড়াই বছর ধরে থমকে আছে আকদিয়া-নিরালি সড়কের কাজ। সড়কের কাজ শেষ না হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা।

বিস্তারিত...

সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুর এসপির

লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন

বিস্তারিত...

লক্ষ্মীপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্লাহ (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, হাসমতের দুই ভাতিজা তোফায়েল ও মোহনসহ তাদের ভাড়া করা লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।

বিস্তারিত...

ঝিনাইদহে বিলে মাছ ধরায় আদিবাসী জেলের উপর হামলা

ঝিনাইদহে বিলে মাছ ধরায় আদিবাসী জেলের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ৬ নং গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের আদিবাসী জেলে সুফলের উপর এ হামলা চালায় একই এলাকার হরিপুর গ্রামের আকবারের ছেলে আজিবার।

বিস্তারিত...

সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে: ইউএনও বাগেরহাট

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪