বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও এলাকাবাসীর কাছে অভিযুক্ত ভূমিদস্যু হিসেবে পরিচিত মোঃ ফয়সাল পঞ্চায়েত (৪৫)–কে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সিরাজগঞ্জ-৪,উল্লাপাড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের দল ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান তৈরি করা হবে।
ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাও. মো. সরোয়ার হোসাইন রোববার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে কয়েকটি পথসভা শেষে রাতে চরভদ্রাসন উপজেলার পইলট হাই স্কুল প্রাঙ্গনে এক পথসভা করেছেন।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) চুয়াডাঙ্গা জেলা শাখা।
লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসুকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটয়েছে বলে অভিযোগ উঠেছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে খোলা তেল বিক্রির একটি দোকানে অগ্নিকাণ্ডে গফুর আলী (৬০) নামে স্থানীয় এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
চট্টগ্রামের সন্দ্বীপে একটি কিরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খাগড়াছড়িতে সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এর গেজেট প্রকাশসহ চার দফা ও দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় গরু সদকা, কোরআন খতম ও গরিব অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জের মানড়ায় স্থাপিত জুলাই-আগস্টের স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভোরের আলো ফোটার আগে অন্ধকারের মধ্যে একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’-এর মিষ্টির শিরায় পোকা ও সিগারেটের অংশ পাওয়া যাওয়ায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে মোট তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আরিফুল ইসলাম (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ওই যুবককে আটক করা হয়। সে একই ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্ত এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বাউফলের দাশপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে ৬টি মহিষ মারা গেছে। আরও ১০টি মহিষ গুরুতর অসুস্থ বলে জানা গেছে। মৃত মহিষগুলোর মোট মূল্য প্রায় ১২ লাখ টাকা। কী কারণে মহিষগুলো মারা যেতে পারে—এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি চিকিৎসকরা।