বাউফলের দাশপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে ৬টি মহিষ মারা গেছে। আরও ১০টি মহিষ গুরুতর অসুস্থ বলে জানা গেছে। মৃত মহিষগুলোর মোট মূল্য প্রায় ১২ লাখ টাকা। কী কারণে মহিষগুলো মারা যেতে পারে—এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি চিকিৎসকরা।
চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে নগরের লালদিঘী এলাকায় মেসার্স সাধু মিষ্টান্ন ভাণ্ডার এণ্ড নোবেলটি রেস্টুরেন্ট এবং কোতোয়ালী থানা এলাকার আদি সাধু মিষ্টি ভাণ্ডারে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা নূহা অটো ট্রেডার্স এন্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
নেত্রকোণায় ১১টি সরকারি মাধ্যমিক শিক্ষকের নবম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবিতে টানা তিনদিনের কর্মবিরতি চলছে। আজ সোমবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় চাঞ্চল্যকর অপরাধের দ্রুত সমাধানে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে।
ঝিনাইদহ সদর উপজেলায় রবি মৌসুমকে সামনে রেখে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো উফশী ও বোরো হাইব্রিড ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার বীজ বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার এবং তার মেয়ে শিশু মাহিমা আক্তার।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার উত্তর মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অধিদপ্তর।
শীতের প্রথম ঝাপটাতেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে শিশু রোগের ভয়াবহ প্রকোপ। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ ঋতুকালীন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক শিশু ভর্তি হচ্ছে জেলা সদর হাসপাতালে। ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। মেঝেতে, বারান্দায়, এমনকি করিডোরেও শুইয়ে রাখা হচ্ছে রোগাক্রান্ত শিশুদের।
দিনাজপুরে শীতের তীব্রতা ক্রমেই বেড়েই চলেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যা শীত অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
‘টাকা ছাড়া কারও মূল্য নেই’—এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন ঝিনাইদহের এক ট্রাকচালক। চিরকুটটি তিনি লিখেছেন তার স্ত্রীকে উদ্দেশ্য করে। এতে আরও লেখা ছিল— “আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরব না। পারলে আমাকে ক্ষমা করে দিও।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়া (৫৯)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নগরীর চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে পোকার উপদ্রব ও নভেম্বরের বৃষ্টিতে মাটিতে ধান শুয়ে পড়ায় ফলন কম হচ্ছে। এছাড়া শ্রমিক সংকটে বাড়তি মজুরি ও ধানের দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় কৃষকরা।