| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলেজছাত্রীর ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৬:৪৩:০৩:পূর্বাহ্ন  |  ২২৮৩৫৩ বার পঠিত
কলেজছাত্রীর ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান এর পক্ষের জনৈক কলেজছাত্রী ও তার ভাগনির ছবি এবং ভিডিও ধারণ করেন একই গ্রামের বাজিত উল্লাহ মেম্বার পক্ষের কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার থেকে। শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪