| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ডিআইজি ও বাংলাদেশ ব্যাংকের ইডির সঙ্গে রাকাব কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং বাংলাদেশ ব্যাংকের সদ্য যোগদান করা নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সাক্ষাৎকালে ডিআইজি মো. আশিক সাঈদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার রাকাবের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিস্তারিত...

নওগাঁ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শনের ধারাবাহিকতায় নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও হাসপাতালের খাবারের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

বিস্তারিত...

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের সংগঠন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর ঝাউতলায় একটি সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

কেন্দুয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ মামলা: ঢাকার বসুন্ধরা থেকে সহায়তাকারী গ্রেপ্তার,

নেত্রকোণার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় সহায়তাকারী জনি ওরফে জনি (২০)কে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) র‌্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

নওগাঁয় পাওনা টাকা থেকে বাঁচতে অপহরণের নাটক, পাওনাদার জেলহাজতে

নওগাঁর বদলগাছীতে পাওনা ১৩ লাখ টাকা পরিশোধ না করে তা থেকে বাঁচতে নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে আল মাহমুদ আচাব (৪২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পাওনাদার ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার। অভিযুক্ত আল মাহমুদ আচাব উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় একটি এনজিও পরিচালনা করতেন। ব্যবসায় আর্থিক লোকসানের পর তিনি আর্থিক সংকটে পড়েন। এ অবস্থায় তাঁর ভগ্নিপতির ছোট ভাই ছানোয়ার হোসেনের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ টাকা ধার নেন।

বিস্তারিত...

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যায় আটক ২

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

নড়াইলে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনসিপির

নড়াইলে আওয়ামীলীগের নেতাকর্মীদের ক্রমাগত হুমকির বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরের প

বিস্তারিত...

জামাতার কুঠারের আঘাতে শ্বাশুড়ি নিহত

নেত্রকোণার দুর্গাপুরে মেয়ের জামাইয়ের কুঠারের আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। নিহত শাশুড়ি সাহারা খাতুন (৫৮) উপজেলার চন্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের আব্দুল মোতালিবের স্ত্রী। এ সময় ঘাতক জামাইকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের সোপর্দ করেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার চন্ডীগড়

বিস্তারিত...

সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চারজনের মরদেহ কুষ্টিয়ায়, শোকের মাতম

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্যের মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার

বিস্তারিত...

জাজিরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে জা

বিস্তারিত...

সুন্দরগঞ্জের কাপাসিয়ায় এনসিপির কর্মী সভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার অধীনে ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কাপাসিয়া ইউনিয়নের রাজারচরে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বিড়ালের মৃত্যু হওয়ায় পশু চিকিৎসকের ওপর হামলা

ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় একটি পোষা বিড়ালের মৃত্যু ঘিরে ডা. আশিকুর রহমান নামে এক পশু চিকিৎসকের ওপর হামলা ও তার চেম্বারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। জেলা স্কুলের পেছনে অবস্থিত এক

বিস্তারিত...

বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, চিকিৎসক বলছে ‘ভয়ে’

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ শব্দ করাসহ অস্বাভাবিক আচরণ শুরু করে পাঁচ বছরের শিশু মুস্তারীন আদ্রিতা। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে শিশুটির বর্তমান আচরণ বা ‘মিউ মিউ’ শব্দ ভয়ে বা মানসিক চাপজনিত বলে মনে করছেন কুষ্টিয়া সদর হা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪