| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, আর্থিক সংকটের কারণে শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়তা করার লক্ষ্যে জামালপুরে ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বিস্তারিত...

‘বোমা হোসেন’ গ্রেপ্তার, নিজ বাড়ি থেকে ককটেল উদ্ধার

কুমিল্লায় অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনীর হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৩৯)-কে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে গাংনীর পূর্ব

বিস্তারিত...

ট্রান্সফরমার চুরির সময় হঠাৎ চলে আসে বিদ্যুৎ

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোর চক্রের এক সদস্য আহত হয়েছেন। আহত মনুমিয়া মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। শনিবার (২২ আগস্ট) গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট আইইউজিআইপি নিয়ে অলোচনা

লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (আইইউজিআইপি) এর আওতায় বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পসহ চলমান সকল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে শেরপুরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে। মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক নির্ভর করবে।

বিস্তারিত...

সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাঙ্কলরী ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২২ আগস্ট) বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ৷ নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন (নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে) এবং লালন মিয়া নামের আরও এক যুবক।

বিস্তারিত...

বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ, হামলা-হুমকির অভিযোগ নারীর

নরসিংদীতে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন নাসরিন ইসলাম নামে এক নারী। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শনিবার (২২ আগস্ট) দুপুরে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তিনি।

বিস্তারিত...

বিজিবি'র অভিযানে গাংনী সীমান্তে মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরের গাংনী সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। শনিবার (২২ আগস্ট) সকাল ১১ টার দিকে হাড়াভাঙ্গা হাজীপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

কালাইয়ে দিনব্যাপী চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চোখের যত্ন নিন, সুস্থ সুন্দর পৃথিবী দেখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা।

বিস্তারিত...

নাটোরের হরিশপুরে বাসচাপায় দুইজন নিহত

নাটোরের হরিশপুরে শিশির পরিবহনের বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে হরিশপুর ১ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান : সাকিলা ফারজানার

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।

বিস্তারিত...

সড়কের পাশে কাঁদছিল ২ বছরের শিশু, দায়িত্ব নিলেন ইউএনও

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ বছরের এক শিশুকে সড়কের পাশে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে দাদির কাছে নেওয়া হলেও তিনিও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিয়ে যান। সেখানে শিশুটির তাৎক্ষণিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

তিন মাসের মধ্যে অপারেশন, নাঈমকে বাঁচাতে অসহায় বাবা-মায়ের আকুতি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের কাঠমিস্ত্রি মাসুদ মুন্সির ছোট ছেলে নাঈম হোসেন। স্থানীয় আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী মাত্র দুই মাস বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে তার। ছেলের চিকিৎসার পেছনে পরিবারের জমানো সব অর্থ শেষ হয়ে গেছে। এখন চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব।

বিস্তারিত...

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিস্তারিত...

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার কারণে উত্তরাঞ্চল রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পরে সান্তাহার থেকে রিলিফ ট্রেন এনে মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪