রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ও অনলাইন আবেদন সংক্রান্ত সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি ভর্তি পরীক্ষা ও অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচি নির্ধারণ করেছে। গত ২৩ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যশোরের শার্শায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া ১২৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহারসামগ্রী দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “যারা শিবির করে, তারা মেধাবী, সমাজের ভালো, ভদ্র ও উত্তম চরিত্রের অধিকারী হয়।” রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শার্শা উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শেরপুরে আগস্ট মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থলবন্দর বেনাপোলে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় ১ হাজার ৫০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। শিবিরে আগত প্রতিটি রোগীর জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। রোববার (২৩ আগস্ট) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব যশোরের উদ্যোগে এবং ‘দ্য ফ্রড হলোস ফাউন্ডেশন’ ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ৫০ শয্যাবিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা ও চিকিৎসা সরঞ্জামের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়
সারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডিলার পয়েন্ট না খোলায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফের
মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেন খাদ্যে নি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামে নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন অর্ধশতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে এসব পরিবার বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করছেন বলে অভিযোগ স্থানীয়দের। আড়িয়াল খাঁ নদীবেষ্টিত চরদুয়াইর গ্রা
গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক মো. আতাউর রহমান আতা মিয়া (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা,
অসহায় ও অসচ্ছল ১৩ রোগীর চিকিৎসার জন্য বাগেরহাট জেলা পরিষদের তহবিল থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ করা ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়েছে।
মেহেরপুরে এক ধর্ষণ মামলায় কলিম উদ্দিন ওরফে কালু নামের এক ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) মেহেরপুর নারী ও শিশু নির্যাতন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বাগেরহাট জেলার উদ্যোগে আজ সকালে মোল্লারহাট থানাধীন দক্ষিণবঙ্গ জামেয়া মিলনায়তনে জেলা কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়। জেলা ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক