| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশের অভিযানে হোরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বেনাপোল বাজার বলফিল্ড এলাকার দক্ষিণে অভিযান চালিয়ে সোহাগ হোসেন (৩৭) নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

বিস্তারিত...

জামালপুরে কাভার ভ্যান-ইজি বাইক সংঘর্ষে নিহত ১ , আহত ৬

জামালপুরে কাভার ভ্যান-ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ইজিবাইকের আরও ৬ যাত্রী।

বিস্তারিত...

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের মাঝে হেলমেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে চালকদের মাঝে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নীলফামারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

বিস্তারিত...

পাঁচ দিনব্যাপী কাত্যায়নী পূজা শুরু কোটচাঁদপুরে, আজ মহাষষ্ঠী

ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী পূজা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। ঢাক, কাঁসা ও উলুধ্বনির সঙ্গে উচ্চারিত হবে ভক্তিমন্ত্র, আর তাতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপ এলাকা।

বিস্তারিত...

গাইবান্ধায় অর্থ আত্মসাৎ মামলায় হিসাবরক্ষক আনিছুর গ্রেপ্তার

গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাৎ-এর মামলায় হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে ঢাকা সাভারের রাজাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচারের চেষ্টা, পুলিশের হাতে ধরা ১৫ মামলার আসামি

নোয়াখালীর বেগমগঞ্জ ১৫টি মাদক মামলার আসামি মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহিরকে (৩৪) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

বিস্তারিত...

মানিকগঞ্জে সারের কৃত্রিম সংকট রোধে মতবিনিময়

মানিকগঞ্জে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ ও কৃত্রিম সংকট রোধে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গরু চুরির সময় ৪ পেশাদার চোর আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় গরু চুরির সময় চার চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৬ অক্টোবর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটককৃতদের আহম্মদপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

বিস্তারিত...

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর জেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর জেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর তেমুহনী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিস্তারিত...

স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘স্ট্রোক এখন বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ। প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হন। অথচ এর বেশিরভাগ ঝুঁকি আমাদের নিয়ন্ত্রণাধীন।’

বিস্তারিত...

ঝিনাইদহে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

বিস্তারিত...

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রোববার গভীর রাতে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে তার লাশ পৌঁছায়।

বিস্তারিত...

বেনাপোলে ডোবা থেকে মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪