| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক নিহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খড়মপুর গ্রামের ইমাদুলের ছেলে মালয়েশিয়া প্রবাস ফেরত সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।

বিস্তারিত...

যশোরের শার্শায় গুলি ছুঁড়ে পালানোর সময় জনতার হাতে দুই সন্ত্রাসী আটক

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে ‘কে এস মং’য়ের দুই দিনের সফর যেভাবে কাটলো

বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় দুইদিনের সফর শেষে বান্দরবান ফিরেছেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এ মং। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটকিয়া রুমা উপজেলা থেকে রোয়াংছড়ি উপজেলা হয়ে বান্দরবান সদরের মধ্যম পড়ার নিজবাসভবনে পৌঁছান তিনি।

বিস্তারিত...

পরকীয়ার অভিযোগে নারীকে মারধর ইউপি সদস্যের

পরকীয়ার অভিযোগে এক নারীকে মারধর করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। ঘটনাটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাটি গত ১৬ অক্টোবরের।

বিস্তারিত...

নাটোরে সর্বহারা দলের নেতাসহ গ্রেপ্তার ৫

নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে সাবেক সর্বহারা দলের নেতা আতাউর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

সার বিতরণে নৈরাজ্য ঠেকাতে নতুন নীতিমালা বাস্তবায়ন চান বিএডিসি’র ডিলাররা

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবিত সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএডিসি’র সার ডিলাররা।

বিস্তারিত...

শেরপুরে হরিজন পল্লীর বাসিন্দা অরুনার হৃদয়স্পর্শী বক্তব্য শুনে কাঁদলেন উপস্থিত জনতা

শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার সাথে শহরের হরিজন সম্প্রদায়ের আলোচনা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হরিজন পল্লীর বাসিন্দা অরুনা তাদের সম্প্রদায়ের মানুষের কষ্টের জীবন নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। তার এই বক্তব্যে শুনে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।

বিস্তারিত...

পটুয়াখালীতে অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ

পটুয়াখালী পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোবাইক, মিশুক টমটম ও অটোরিক্সা চলাচলে নিরাপদ ও শৃংঙ্খলা আনায়নে চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আর্থিক সহায়তা ও হেলমেট বিতরণ

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। এই উপলক্ষে শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

খুলনায় ৮ দফা দাবিতে ‘সিএইচসিপি’দের মানববন্ধন

বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ, চাকুরী প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি)।

বিস্তারিত...

ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে বাইকারদের মাঝে হেলমেট বিতরণ

ঝিনাইদহে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

বিএনপি নেত্রীকে অশালীন ভাষায় সম্বোধনের প্রতিবাদে ঝাড়ুমিছিল ও জাতীয় পার্টির অ‌ফিস ভাংচুর

কু‌ষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠন‌টির মহাসচিব আহসান হাবিব (লিংকন)। এ ছাড়া তি‌নি জনসভায় স্থানীয় বিএন‌পি ও জামায়া‌ত নেতা‌দের অকথ্য ভাষায় গা‌লাগাল ও বি‌ষোদ্‌গার ক‌রে‌ছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪