| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ০২:৩৪:০৬:পূর্বাহ্ন  |  ৫৩৭৬১ বার পঠিত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর তেমুখি পয়েন্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে তেমুখি পয়েন্টে একটি পথসভা চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে লাঠিচার্জ ও সতর্ক অবস্থান নেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল পুনরায় চালু করা হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তেমুখি পয়েন্ট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪