বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বুধবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার জেলার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, মোজাফফরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
শেরপুরে বিশ্ববিখ্যাত কসমেটিক্স সামগ্রীর ব্র্যান্ড ‘হারল্যান’-এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শহীদ বুলবুল সড়কস্থ মোফাজ্জল প্লাজায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন শোরুমটির স্বত্বাধিকারী আলহাজ্ব মাহবুব আলম।
কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গেল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের অভিযানে প্রায় ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। একই সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
যশোরের শার্শা উপজেলায় ১২ কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের কওছার মোড়লের ছেলে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের পূর্বাংশ ও টোক ইউনিয়নের দক্ষিণাংশ মিলিয়ে বিস্তৃত নরাইট বিল। লোকমুখে প্রচলিত আছে, এ বিলে রয়েছে নয়টি গোপ। প্রতিটি গোপ আলাদাভাবে বিলের বিস্তৃতি বাড়িয়েছে। বর্তমানে বিলজুড়ে ফুটে আছে হাজারো লাল শাপলা ফুল, যেন এক প্রাকৃতিক স্বর্গ। তাই স্থানীয়রা একে শাপলা বিল নামেই চেনে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন-ভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান গণশুনানিতে উপস্থিত থেকে জনসাধারণের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা সরাসরি শুনেন।
চাঁদপুর শহরে যানবাহন চলাচলে নতুন নিয়ম কার্যকর করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। জেলা প্রশাসন, পৌর প্রশাসক ও পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যান চলাচলে আটটি নিয়ম নির্ধারণ করা হলেও, তা মানতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভে নামে অটোরিকশা, অটোবাইকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।
নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাউফলে ট্রলি চাপায় বিএনপি নেতা নিহত, চালক আটক
পাসপোর্ট-ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামের রামদাড়া নদীর ওপর নির্মিত সেতুটি এখন স্থানীয়দের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। চার দশকের পুরোনো এ সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো মানুষ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাসুদ শেখ উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।