| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এ হরতাল কার্যকর হয়, যা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে। এই কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বিস্তারিত...

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় আজও সড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দুটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন এলাকাবাসী।

বিস্তারিত...

উচ্চ আদালতে জামিনে মুক্তির পর জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন কুমার পাল

শেরপুর উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)।

বিস্তারিত...

ভিডিও বার্তায় আন্দোলনে একাত্মতা নিক্সন চৌধুরীর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট প্রকাশ হতেই আওয়ামী লীগের নেতাকর্মী ও তার অনুসারীরা ভিডিওটি শেয়ার দেওয়ায় জনসম্মুখে দৃশ্যমান হয়ে ওঠে সাবেক সংসদ সদস্যর ভিডিও পোস্টটি।

বিস্তারিত...

উলিপুরে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

বাড়ির পাশে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় এক কিশোরকে পেটে ছুরি মেরে হত্যার চেষ্টা করেছেন এক দল নেশাগ্রস্ত বখাটেরা। স্পর্শকাতর ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে। আহত কিশোর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বিস্তারিত...

বগুড়ায় শজিমেক হাসপাতালে মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন অনুষ্ঠিত

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ব্যতিক্রমধর্মী মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও একাডেমিক উৎকর্ষে প্রতিষ্ঠানের অঙ্গীকারের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিস্তারিত...

উজিরপুরে খ্রিস্টান তরুণীর রহস্যজনক মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার খ্রিস্টান পল্লীতে মামার ঘর থেকে এক সন্তানের জননী ন্যান্সি মণ্ডল (২০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ন্যান্সি মণ্ডল অঞ্জন মণ্ডলের কন্যা। বাবা-মা মারা যাওয়ার পর তিনি মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

বিস্তারিত...

৩৫ কাঠুরিয়া হত্যার বিচার চায় নাগরিক পরিষদ

১৯৯৬ সালের (৯ সেপ্টেম্বর) রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বিস্তারিত...

খাগড়াছড়িতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সাড়ে চেঙ্গী স্কয়ার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

টেলিটক টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় আটক ৩

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের জেলা পরিষদ পার্ক সংলগ্ন চেঙ্গী এপার্টমেন্টে টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি বিটিএস টাওয়ার থেকে দুই দফায় প্রায় ১১ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে পুলিশ উত্তর গঞ্জপাড়া এলাকার তিন যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

বিস্তারিত...

চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেলেন ১৯ সাংবাদিক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিককে প্রায় ১৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

বিস্তারিত...

গাইবান্ধায় বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া চরাঞ্চলে বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ কেন্দ্রের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বিস্তারিত...

লালমনিরহাটের পাটগ্রামে গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ার পাড় এলাকায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভারত থেকে এলো ২৪৮৫ টন চাল, বাজারে দাম অপরিবর্তিত

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭১ টি ভারতীয় ট্রাকে মোট ২ হাজার ৪৮৫ টন চাল এ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ফলে দেশে চাল আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানি স্বাভাবিক থাকলে ও বাজারে দামের কোন প্রভাব নেই। আগের সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল।

বিস্তারিত...

নির্বাচনে জয়ের জন্য ঘরে ঘরে ধানের শীষ পৌঁছে দিতে হবে: আফরোজা খানম রিতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমরা চাই মেজরিটি ভোটে বিজয়ী হতে এবং জনগণের আস্থা অর্জন করতে।”

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪