| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, রোগীদের সাথে প্রতারণার অভিযোগ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের তরকারি পট্রিতে অনুমোদনহীনভাবে একটি ডায়াগনস্টিক সেন্টার চালিয়ে রোগীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে অধ্যাপক ডা. গোলাম ফারুক নামের এক অর্থোপেডিক সার্জনের বিরুদ্ধে।

বিস্তারিত...

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর শুনানি শেষে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মানিকগঞ্জে গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনসাধারণ এই কর্মসূচি পালন করেন।

বিস্তারিত...

ঝালকাঠিতে এসএ পরিবহনের অফিস থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে অফিসের স্টাফ নাঈম হাসান প্রথমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বিস্তারিত...

নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে পাক দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরাল পাগলার (৮৫) মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

মা-মেয়ে হত্যার ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা কুমিল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টা থেকে কুমিল্লা নগরীর পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটক অবরোধ করছেন তারা।

বিস্তারিত...

চাঁদপুরে শতাধিক কৃতি শিক্ষার্থী পেল বাইসাইকেল

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদরের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় আন্দোলনে অংশ নিতে এসে ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পুনঃসংযুক্তকরণের দাবিতে আন্দোলনে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে মো. হাবিবুর রহমান হবি শেখ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হবি শেখ উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের এয়ার ভুঁইয়া মার্কেটের (ব্র্যাক ব্যাংকের নিচতলায়) পাইকারি মুদি দোকান ব্যবসায়ী ছিলেন।

বিস্তারিত...

উদ্ধারের পর মুক্ত, আকাশে উড়ল ৭০ হিরামন টিয়া

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৭০টি হিরামন টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডিঙ্গেদহ এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়।

বিস্তারিত...

মোহনপুর লঞ্চঘাট থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চাঁদপুর কোস্ট গার্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিস্তারিত...

মানিকগঞ্জে জামায়াত প্রার্থীর আয়োজনে ফ্রি হেল্থ ক্যাম্প

মানিকগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে দুদকের গণশুনানি, অভিযোগ সাবরেজিস্ট্রি ও ভূমি অফিসের বিরুদ্ধে

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ১৮৪তম গণশুনানি। সোমবার (৮ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

বিস্তারিত...

ফরিদপুরে অবরোধ, দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আবারও ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে।

বিস্তারিত...

পঞ্চগড়ে সারজিসের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি।

বিস্তারিত...

গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজারে হামলা ও ভাঙচুর, সম্পদ লুটপাট, কবর থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় সবমিলিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪