প্রায় ৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার মধ্যবর্তী সুতিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার সুতিয়া নদীর খেয়া ঘাট প্রঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়েছে। শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটের সুন্দরবন থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, বিষ ও ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে এদের আটক করা হয়।
দারীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি সামসু সরদার (৪৫) ওরফে কোপা সামচু গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দেশের চলমান পরিস্থিতিতে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি ও নাঙ্গলকোটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন করার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের ধ্বংসকৃত জায়গায় দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে সাজসকালে এক সংখ্যালঘুর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক নারী মারাত্মক আহত হন। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোটগ্রামের কলেজ রোডস্থ মৃত চিত্তরঞ্জন সাহার বাড়িতে
বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র ৮১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভা এবং সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উজান থেকে নেমে আসা ঢলে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে। পানি কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ।
শ্বশুর বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কিন্তু তারা আর বাড়ি ফিরতে পারেননি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও সন্তানের মৃত্যু হয়েছে।