| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শার্শায় প্লাবিত সীমান্ত এলাকা পরিদর্শন উপজেলা জামায়াতের

যশোরের শার্শার সীমান্ত এলাকায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। উপজেলার সিমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার বিঘা ফসলী জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। কয়েকটি পরিবার পাকা সড়কের উপর তাবু টাঙিয়ে বসবাস করছে। আরো পানি বৃদ্ধির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ও খোলা হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে ছাদ থেকে পড়ে রড ঢুকে শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি

খুলনা জেলার রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিস্তারিত...

অস্ত্র উদ্ধার, রাজশাহীতে বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল।

বিস্তারিত...

একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুই মামলা

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।

বিস্তারিত...

কিশোরগঞ্জে শোক দিবসের খিচুড়ি খেতে গিয়ে দুই শিক্ষক গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের খিচুড়ি খেতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই শিক্ষক।

বিস্তারিত...

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মেঘনা ব্যাংকসংলগ্ন শিবলী মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত...

সাদা পাথর লুটে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর লুট ও চুরির ঘটনায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিস্তারিত...

সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে জামায়াতে ইসলামী : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন।

বিস্তারিত...

মধুর স্বাদে বিভোর জামায়াত, তাই নির্বাচন অনিচ্ছুক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘জামায়াত এখন মধু খাচ্ছে, আর সেই মধু থেকে বের হতে চাইছে না।

বিস্তারিত...

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

বগুড়ার সারিয়াকান্দি সোনতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিস্তারিত...

উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে প্রস্তুত : ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে প্রস্তুত।

বিস্তারিত...

ভালুকায় ডাকাতিয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন-৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আলহাজ্ব আমজাদ হোসেন বিএ’র সভাপতিত্বে এবং ভালুকা স্পোর্টস একাডেমির সদস্য মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় খেলার উদ্ধোধন করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪