বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র ৮১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভা এবং সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উজান থেকে নেমে আসা ঢলে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে। পানি কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ।
শ্বশুর বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কিন্তু তারা আর বাড়ি ফিরতে পারেননি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও সন্তানের মৃত্যু হয়েছে।
রাজধানীর কদমতলী রায়েরবাগের মেরাজনগরে তামান্না আক্তার (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, যৌতুকের জন্য নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারপিটের অভিযোগ
চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’- এমনি একটি চিরকুট পাওয়া গেছে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিখড় এলাকায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার হওয়া সেই বাড়ি থেকে।
শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুন্সিরহাট বেইলি ব্রিজ থেকে উভারামপুর গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘ বছরের বেহাল পরিস্থিতি পরিদর্শন করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল (৬৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
ময়মনসিংহের ভালুকায় বিদেশী মদ, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ তোফাজ্জল হত্যা মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর কে আটক করেছে যৌথবাহিনী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামিরদিয়া ডোবালিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন।