| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেওড়াপাড়ায় চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী

রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী (৩০) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

বিস্তারিত...

চাঁদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগকে আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ

গেল বছর ৫ আগস্টের পর চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও বিভিন্নভাবে এলাকায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে অভিযোগ ইউনিয়ন বিএনপি এবং যুবদল নেতাদের বিরুদ্ধে। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আশরাফ রিপন, সহ-সভাপতি বিল্লাল হোসেন মাল ও ইউনিয়ন যুবদল সভাপতি বারেক খানের বিরুদ্ধে স্থানীয় অন্যান্য নেতাকর্মীদের পক্ষ থেকে রয়েছে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগ।

বিস্তারিত...

এক রাতে সাদাপাথরে ফিরল ১২ হাজার ঘনফুট পাথর

সিলেটের সাদাপাথরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসন বড় পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতের মধ্যে জব্দকৃত ১২ হাজার ঘনফুট পাথর সাদাপাথরে বিছিয়ে দেওয়া হয়। এ কাজে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত টাস্কফোর্স অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর জব্দ করে। কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে রাতেই পাথরগুলো ফিরিয়ে আনা হয়।

বিস্তারিত...

মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বিস্তারিত...

কোটচাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

ঝিনাদইদহের কোটচাঁদপুরে পাঁচ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

রাতের আঁধারে জানালা ভেঙে এতিম বাচ্চাদের চাউল চুরি

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারের রওজাতুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানার জানালা ভেঙে মঙ্গলবার দিবাগত গভীর রাতে এতিম শিশুদের দুই বস্তা খাবার চাউল, দুটো পানির মোটর ও ফ্যানসহ আনুসঙিক মালামাল রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল চুরি করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই রতন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিস্তারিত...

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গত মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলেও বুধবার (১৩ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।

বিস্তারিত...

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৫ হাজার মানুষ পানিবন্দি

উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার থেকে ১৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিস্তারিত...

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন

জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে আবারো ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার(১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ওই ১৩ জনকে ঠেলে পাঠান।

বিস্তারিত...

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

সিলেটে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে রাস্তায় আটকে দেয়া হয়েছে পাথর বোঝাই ট্রাক।

বিস্তারিত...

টিপুর হুঁশিয়ারি: আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ইসলামের লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিস্তারিত...

‌‘জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল, কিছু অংশ বিপজ্জনক: জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল।

বিস্তারিত...

মাদ্রাসার শ্রেণিকক্ষের অশালীন ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

জেলার শাহরাস্তি উপজেলায় নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ৪ শিক্ষার্থীকে অনৈতিক ও অসদাচরণের অভিযোগে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা, দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪