| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় মৎস্যজীবী লীগ সভাপতি সাকিল গ্রেফতার

বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বহুল আলোচিত আসামী মোঃ শাকিল মাহমুদ (৪২) কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত...

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নোয়াখালীর তাসলিমা

নোয়াখালীর চাটখিলে কোন সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম।

বিস্তারিত...

মেঘনায় সারে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে ডুবল লাইটার জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

মাদারীপুরে অটো ভ্যানচালক হত্যা, ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

মাদারীপুরের রাজৈর উপজেলায় অটো ভ্যানচালক আকাশ আকনকে হত্যার ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও অটো ভ্যান উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে প্রস্তাবিত কলেজ সভাপতি না করায় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের প্রস্তাবিত সভাপতি মনোনীত না করে অন্য ব্যক্তিকে সভাপতি মনোনীত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিস্তারিত...

সাদাপাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেপ্তার

সাদাপাথর লুটপাটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার আলমগীর আলম কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার হত্যা মামলায় বিএনপির ১২৩ জন খালাস

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যার মামলায় বিএনপির ১২৩ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বিস্তারিত...

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে কাজীপুরে জামায়াতের র‌্যালি ও সমাবেশ

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি পালন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিস্তারিত...

যমুনা সেতু অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

সিরাজগঞ্জের যমুনা সেতু অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে যমুনা সেতু হয়ে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যান চলাচল শুরু হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে স্থল বন্দরে আমদানি-রপ্তানিতে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই আমদানি-রপ্তানির পরিমাণে ব্যাপক হ্রাস ঘটেছে। পণ্যে সরকারি নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক চলাচলের সীমাবদ্ধতার কারণে বেনাপোল দিয়ে আমদানি কমেছে প্রায় ৩২ হাজার মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ২১ হাজার মেট্রিক টন।

বিস্তারিত...

সিলেটে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার রাত থেকে শুরু করে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে পুনরায় ফেলার প্রক্রিয়া চলছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

যমুনা সেতু পশ্চিমে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এবার যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪