শরীয়তপুরের রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ও পরিচিত মুখ হাজী বি. এম. হারুন অর রশিদ। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে যুবদল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে থাকার অভিজ্ঞতা অর্জন করেছেন।
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় টাঙ্গাইলের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্যের এ ফলাফল নিয়ে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কারণ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস।
আগামী ১৯শে সেপ্টেম্বর২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।
নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সামির হোসেনের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চাটখিলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চাটখিল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
চাঁদপুরের শাহরাস্তিতে দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর ভোলদিঘি কামিল মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে দায়ী করেছেন অধ্যক্ষ। তবে পুলিশের যাচাইয়ে দেখা গেছে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর সবাই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও করেননি অধ্যক্ষ।
চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন শামীমা আক্তার মুন্নি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা থাকলেও আত্মহত্যার বিষয়টি পরিবার থেকে নিশ্চিত হওয়া যা
চাঁদপুর নদী বন্দরের প্রবেশমুখে মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪৪০ বস্তা শাহ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে বড় স্টেশন মোলহেডসংলগ্ন তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা চারজনকে স্থা
কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত শিক্ষকদের মাঝে ফুটবল বিতরণ করেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ।
চাঁদপুরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে উপজেলাভেদে সাফল্যের চিত্রে বড় পার্থক্য দেখা গেছে। জেলায় গড় পাসের হার ৬৩ দশমিক ৭৫ শতাংশ। সাধারণ এসএসসিতে পাসের হারে জেলার শীর্ষে রয়েছে হাইমচর উপজেলা। আর জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বরাবরের মতো এগিয়ে চাঁদপুর সদর। দা
ঠাকুরগাঁওয়ে প্রাচীন ‘সোনার মূর্তি’ ও প্রাচীন মুদ্রার লোভ দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মো. মোস্তফা আলী ওরফে আকাশ আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে শহরের ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে শহরের মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল, কোরআ
মাগুরায় এক কিশোরী অপহরনের ঘটনায় রবিউল (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের অপহৃতা কিশোরীর মা গত রোববার সন্ধ্যা ৬
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাচ্ছে না, খুন-খারাবি লেগেই আছে। জনগনের এগুলো প্রত্যাশা ছিল না, তাদের প্রত্যাশা মত দেশ চলছে না। তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে কোন শৃঙ্খলা নেই, শেয়ার মার্কেট মাটির সাথে পড়ে রয়েছে, উঠে দাড়াতে পারছে না।