জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান (৫০) হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বাবুল (২৮) ও মিজানুর রহমান (২৭)। বুধবার (১২ আগস্ট) বিকেলে কালাই থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার ডিমলা উপজেলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন। সাঁকোটির একটি অংশ ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হলেও অক্ষত রয়েছেন সংসদ সদস্য। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নটাবাড়ী এ
রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে গভর্নিং বডি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মী ও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারি হয়। এতে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১) আটক করা হয়েছে।
জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং নাটোর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ইতালি আগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে গিয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি চরম রূপ নিলে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে নিরাপদে উদ্ধার করে তাঁর কার্যালয়ে পৌঁছে দেয়।
সানি আমি জানি আমাকে কখনও ক্ষমা করবা না, তাও বলি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিছি আমি তোমাকে আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে চাইব... আর কখনও কথা হবে না, দেখা হবে না, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি পাখি। বাই। আল্লাহ হাফেজ।”
খুলনার রূপসা উপজেলায় মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও এক তরুণী গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে এই চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের শিকার তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাসার মালিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া (৭২) এবং তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে হাসিম বেপারীর সাথে হারিছ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে হাসিম বেপারী বাদী হয়ে নরসিংদীর দেওয়ানীন আদালতে একটি মামলা দায়ের করেন।যা বর্তমানে আদালতে চলমান।
এসএসসি পরীক্ষায় ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃতিত্বপূর্ণ ফল করেছে যমজ দুই ভাই তাছলিম আহমেদ ও তাওফিক আহমেদ। তারা উভয়েই জিপিএ ৫ পেয়েছে।
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
স্বপ্ন ছিল প্রবাসের মাটিতে ঘাম ঝরিয়ে একদিন ঋণের বোঝা নামাবেন। কেউ চেয়েছিলেন নতুন করে সংসার সাজাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, কেউবা পাকা ঘরের অসমাপ্ত কাজ শেষ করে স্ত্রী-সন্তান আর স্বজনদের কাছে ফিরবেন। সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে সত্যির পথে হাঁটছিল। কিন্তু এক ভয়াবহ আগুন মুহূর্তেই সবকিছু ছাই করে দিল।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের প্রতিষেধক টিকা (রেবিস ভ্যাকসিন) সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রমের