| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটকেন্দ্রে অজ্ঞান হয়ে পড়লেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:০৬:৩৪:পূর্বাহ্ন  |  ১৩৩৪৫৯৮ বার পঠিত
ভোটকেন্দ্রে অজ্ঞান হয়ে পড়লেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিব
ছবির ক্যাপশন: ভোটকেন্দ্রে অজ্ঞান হয়ে পড়লেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিব

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সকাল আটটা বাজতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কার্জন হল কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ অচেতন হয়ে পড়েন হল সংসদের স্বতন্ত্র এজিএস প্রার্থী উবায়দুর রহমান হাসিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের শিক্ষার্থী ও অমর একুশে হলের এজিএস প্রার্থী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেকে) নেয়া হয়েছে।

এর আগে, এদিন সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এ নির্বাচন উপলক্ষে বিগত কয়েক মাস ধরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এর মাধ্যমে দেশে জাতীয় পর্যায়ের নির্বাচনও সুস্থ ধারায় ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।  ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪