নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সদ্যসাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ। ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি) নামে এই দলটি আগামী এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে একটি পদযাত্রা কর্মসূচি চলাকালে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট সংলগ্ন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া এতিমখানায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী নগরী থেকে ক্যাম্পাসে ফেরার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতযান পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী।
বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-কে পাশ কাটিয়ে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
প্রথমবারের মতো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (সরকারি সাত কলেজ) এর সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব–২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকার সরকারি সাত কলেজের প্রায় দুই শতাধিক সনাতনী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ধর্মীয় সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করেন। বসন্তের রঙ, আনন্দ ও সম্প্রীতির আবহে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই দিন বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছেন শিক্ষার্থীরা। ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলসংলগ্ন ফুটপাতে ঘটে যাওয়া এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার গলায় ছুরি চালিয়েছেন ফজলু নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়েছেন একই বিভাগের সাবেক এই কর্মচারী। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এর কিছুক্ষন পরই মারা যান আসমা সাদিয়া রুনা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. মো. হাসান উদ্দিন।
বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার গলায় ছুরি চালিয়েছেন ফজলু নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়েছেন একই বিভাগের সাবেক এই কর্মচারী।
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইশতিয়াক আহমেদ রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১টার দিকে লতিফ ছাত্রাবাসে সংঘর্ষ শুরু হয় এবং রাত সোয়া ৩টার দিকে তা শেষ হয়।