জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) শুক্রবার রাত ১০টার দিকে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানায়। এই মিছিল ও সমাবেশ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবির সঙ্গে যুক্ত। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, ছাত্রদলে যোগদান উপলক্ষে ইয়াসিন আল মৃদুলকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মারের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল করেছে রাকসুর নেতা ও কর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সময় দুই বিভাগের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুমের শিকার দুই শিক্ষার্থীর দ্রুত সন্ধান চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ওয়ালিউল্লাহ এবং আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগের আল-মোকাদ্দাস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে পরিচালিত বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে সরাসরি ৩য় পর্বের শূন্য আসনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ভর্তিতে অংশ নিতে পারবেন এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি (অ্যাগ্রিকালচার), প্রাণিসম্পদ (লাইভস্টক), ফিশারিজ ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে নির্বাচিত শিক্ষার্থীরা ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে অবৈধভাবে সিটে অবস্থানের সংবাদ প্রকাশ করায় দৈনিক বাংলাবাজার পত্রিকার চবি ক্যাম্পাস প্রতিনিধি সাংবাদিক সাবিত বিন নাছিমকে হুমকি দেন অভিযুক্ত অমিত হাসান। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবিতে বাংলাবাজার পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সাবিত বিন নাছিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গত ২৭ জানুয়ারি অনুমোদন ছাড়া কলা অনুষদের শিক্ষার্থীরা থাকছেন বিজ্ঞান অনুষদের হলে শিরোনাম সহ অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে উক্ত বিষয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “The Voice of RMSTU’’ শিরোনামে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–১ এর সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে ক্যারিয়ার গঠনে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে এমপ্লয়াবিলিটি স্কিল অর্জনের ওপর গুরুত্ব দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৪৮ জন শিক্ষককে শিক্ষা ও গবেষণা উপকরণ কেনার জন্য মোট ১০ লাখ ৮ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষকদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজিত ‘গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় হট্টগোল হয়েছে। সভায় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার আওয়ামীপন্থি শিক্ষকদের উপস্থিতি নিয়ে কথা বলায় হট্টগোল সৃষ্টি হয়। এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসে তার বক্তব্যে বাধা দেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ঘটনা ঘটে।
জুলাই সনদ ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, লাগামহীন ক্ষমতার অপব্যবহার ও দমনমূলক শাসনের যুগ বাংলাদেশে আর চলবে না। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত ‘গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু মিছিল করেছেন একদল শিক্ষার্থী। রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঝাড়ু ও মশাল হাতে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কেমন হ্যাকার কেমন হ্যাক, বেশ্যা বলে আইডি ব্যাক’, ‘পাল্লা হাতে গোলামের পুত, মা-বোনরে কয় প্রস্টিটিউট’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে ক্যাম্পাস-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপ চালু করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ট্রিপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, নতুন এই রুট চালুর ফলে কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, সুবিধাজনক ও সাশ্রয়ী হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বাসটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে কুমিল্লার উদ্দেশে রওনা হবে, এবং রোববার সকালে কুমিল্লা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম ‘এআই নেভিগেটর ২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্ড অ্যা লিটল হোপ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ কোর্সের আয়োজন করা হয়েছে।