| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে ছু'রিকাঘাতের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাবি শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

বিস্তারিত...

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে সংস্কারকাজের সময় মাটির নিচ থেকে মুক্তিযুদ্ধকালীন একটি অব্যবহৃত মর্টারশেল উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে খননকাজ চালানোর সময় শ্রমিকদের নজরে আসে বস্তুটি।

বিস্তারিত...

রাবিতে চাক সম্প্রদায়ের প্রথম নারী লাছাইনুর, যাত্রা অনিশ্চিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন লাছাইনু চাক। বিশ্ববিদ্যালয়ের ৭৩ বছরের ইতিহাসে চাক সম্প্রদায় থেকে তিনিই প্রথম নারী শিক্ষার্থী। তবে পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা আহত হয়ে কর্মক্ষমতা হারানোয় তার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিস্তারিত...

জাবি হলে মাদকসহ নারী শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে এক নারী শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। এ সময় কক্ষ থেকে গাঁজা, মদের বোতলসহ বিভিন্ন মাদকসামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

সন্ত্রাসীদের হামলায় চবি'র তিন শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট সংলগ্ন রেল ক্রসিং এলাকায় গতকাল রাতে দিকে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর আহত হন সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভি’র চবি প্রতিনিধি জাহিন আবির। আহতদের মধ্যে অন্যরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতোকোত্তরের শিক্ষার্থী আলিমুল শামীম ও একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান।

বিস্তারিত...

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

বিস্তারিত...

আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: চবিতে মীর হেলাল

১৪ এপ্রিল সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য এক র‍্যালির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। গ্রামীণ সংস্কৃতির নানামুখী আয়োজনের সমাহারের সঙ্গে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবারের বর্ষবরণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যুক্ত করেছে।

বিস্তারিত...

ফ্রিল্যান্সিং থেকে স্টার্টআপ গড়ার দিকনির্দেশনা ডিআইইউতে

পড়াশোনা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংকে এখন অনেকেই আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিচ্ছেন। তবে শুধু ব্যক্তিগত আয়ে সীমাবদ্ধ না থেকে কীভাবে মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই স্টার্টআপ বা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী ২৫ এপ্রিল, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে।

বিস্তারিত...

বাংলাদেশে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

সমুদ্র সাক্ষরতা বৃদ্ধি, সমুদ্রসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং সুনীল অর্থনীতি প্রসারের লক্ষ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইনিশিয়েটিভ 'ইন্টারন্যাশনাল ওশান ইনস্টিটিউট (আইওআই) ওশান একাডেমি বাংলাদেশ'। ১০ এপ্রিল ২০২৬ এক বর্ণাঢ্য ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমির শুভ উদ্বোধন এবং প্রথম ট্রেনিং কোর্সের সূচনা হয়।

বিস্তারিত...

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা প্রায় ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে জুলাই আন্দোলনে একাধিক নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন ভাঙেন। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিস্তারিত...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে হ্যাঁ ভোট দিয়েছেন।

বিস্তারিত...

ইডেন মহিলা কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ-এ নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪