গীতিকবি ও রাষ্ট্রচিন্তক শহীদুল্লাহ ফরায়জী বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেও এটি সংসদের কোনো অধিবেশন বা সংসদীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নয়। রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি সম্পূর্ণ স্বতন্ত্র নির্বাচন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান ও গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রাথমিক শিক্ষার আগামী কারিকুলামে ইংরেজি লিখিত পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে স্পিকিং টেস্ট চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (১৬ আগস্ট) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়,
২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে-এ নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী বছরের রমজান ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে বাংলাদেশ থেকে ইইউতে ৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি হয়েছে।
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় নাই। বিগত পতিত আওয়ামী সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের বিষয়ে খুব বেশি গুরুত্ব না দিয়ে দেশকে ক্রমেই আমদানিনির্ভর করে তুলেছিল। যার ফলশ্রুতিতেই এই সংকট আজ ভয়াবহ রুপ নিয়েছে।
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর এ
দেশের আকাশে আজ কোথাও ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৪ আগস্ট শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। ১৫ আগস্ট শনিবার থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ২৬ আগস্ট
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে।
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ রোগে ভোগার পর সুস্থবোধ করেন। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোয় অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে।
পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (১২ আগস্ট) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। ছুটির আওতায় থাকবে
বাংলাদেশে ছয় মাসের কম বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার কমেছে। ২০১৯ সালে এ হার ছিল ৬২ দশমিক ৬ শতাংশ, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৬ শতাংশে। একই সময়ে জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার ৪৬ দশমিক ৬ শতাংশ থেকে কমে ৩০ দশমিক ৪ শতাংশ হয়েছে।
মুজাহিদুল ইসলাম মুবিন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মুবিন ময়মনসিংহ সদরের চর খরিচা গ্রামের মৃত হাবিবুর ইসলাম (খোকা কেরাণি) ও হাসনা হেনা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণের জন্য কোনো লিখিত বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৩৭ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে ইংরেজি ও গণিতে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিষয়ভিত্তিক পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ইংরেজি। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এ বিষয়ে ৭৫ দশমিক ৪৮ শতাংশ শিক্ষা