| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাবিন-রেজিস্ট্রেশন ছাড়াই মাওলানা মিসবাহর ৯ বিয়ে, ৫ম স্ত্রীর মামলা

আলোচিত চরমোনাই পন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে মামলা হয়েছে। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় এ মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

শিক্ষা ক্যাডারদের নিয়ে সেন্ট্রাল ভিসির বক্তব্য সঠিক: অধ্যাপক কামরুল

শিক্ষা ক্যাডারদের নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের বক্তব্যকে যথার্থ ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কামরুল হাসান মামুন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের ‘সাহসী বক্তব্য’ দেওয়ার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

আজ থেকে সারাদেশে কলেরা টিকার ক্যাম্পেইন শুরু

কলেরা প্রতিরোধে সারাদেশে আজ থেকে শুরু হয়েছে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজই গ্রহণ করতে হবে।

বিস্তারিত...

মাজার যেভাবে হয়ে উঠলো বঙ্গভবন

ঢাকার ব্যস্ততম দিলকুশা এলাকায় উঁচু সীমানাপ্রাচীরের ভেতরে দাঁড়িয়ে আছে বঙ্গভবন। বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও সরকারি বাসভবন হিসেবে পরিচিত এই স্থাপনার ইতিহাস অবশ্য বাংলাদেশের জন্মেরও অনেক আগের। আ

বিস্তারিত...

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে আটক করেছে দেশটির সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে পরিচালিত চারটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

বিস্তারিত...

সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ

আজকের তরুণরা অনেকেই কি জানে, দারুল উলূম দেওবন্দ-পড়ুয়া মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ছিলেন আওয়ামী লীগের দ্বিতীয় সভাপতি। যার অধীনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ মুজিবুর রহমান। সময়কাল ছিল ১৯৫৭ থেকে ১৯৬৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। দলটির প্রথম সভাপতিও যে আরেকজন দেওবন্দ-পড়ুয়া আলেম, সে কথা না হয় আজ অনুল্লেখ্যই রইল।

বিস্তারিত...

নারীরা কি গাড়ি চালাতে পারবেন? ইসলাম কী বলে?

পুরুষের মতো নারীর জন্যও স্বাভাবিক যানবাহনে যাতায়াত ও চলাচল করা বৈধ। তবে চলাচলের ক্ষেত্রে নারীর নিরাপত্তা, শালীনতা ও সঙ্গে মাহরাম থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। স্বাভাবিকভাবে যানবাহনে চড়ে যাতায়াতের মতো নারীর জন্য গাড়ীর চালক হওয়াও বৈধ।

বিস্তারিত...

শিক্ষক নেই, স্কুল তালাবদ্ধ : এবার শিক্ষা কর্মকর্তাদের কাছে জবাব তলব

কুড়িগ্রাম সদর উপজেলার খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শিক্ষক অনুপস্থিত থাকার ঘটনায় এবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণ জানতে চাওয়া হয়েছে।

বিস্তারিত...

স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

দেশের হাইস্কুল ও মাদরাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে

বিস্তারিত...

শতভাগ জিপিএ-৫ পাওয়া নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে তলব

এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পাওয়া নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান সই করা চিঠি প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য নয়: শহীদুল্লাহ ফরায়জী

গীতিকবি ও রাষ্ট্রচিন্তক শহীদুল্লাহ ফরায়জী বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেও এটি সংসদের কোনো অধিবেশন বা সংসদীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নয়। রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি সম্পূর্ণ স্বতন্ত্র নির্বাচন।

বিস্তারিত...

দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান ও গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিস্তারিত...

প্রাথমিকে স্পিকিং টেস্ট চালু করা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার আগামী কারিকুলামে ইংরেজি লিখিত পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে স্পিকিং টেস্ট চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (১৬ আগস্ট) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়,

বিস্তারিত...

রোজা শুরু হবে কবে?

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে-এ নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী বছরের রমজান ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪