| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুই জেলার দায়িত্ব পেলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে। এর মধ্যে দুটি জেলার দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী

বিস্তারিত...

আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী

আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও আইনজীবীদের ভূমিকা রাখতে হবে।

বিস্তারিত...

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান

সমরাস্ত্রে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর পথে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দেশের চাহিদা পূরণের পর উৎপাদিত অতিরিক্ত সমরাস্ত্র ও গোলাবারুদ বিদেশে রপ্তানির লক্ষ্য সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে গড়ে উঠছে দেশের দ্বিতীয় অর্ডন্যান্স উৎপাদন কেন্দ্র। দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের প্রায় ৫৫ একর জমি ও স্থাপনায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) সম্প্রসারণ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাওয়া এ কারখানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন নিরাপত্তা ও আধা-সামরিক বাহিনীর প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

বিস্তারিত...

৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

ডিজিটাল মাধ্যমে সহজ শর্তে দ্রুত ঋণের প্রলোভন দেখিয়ে পরিচালিত অনুমোদনহীন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে এই ধরনের অননুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের ঋণ না নেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি।

বিস্তারিত...

রিজভীর নামে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, থানায় জিডি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নামে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মশিউর রহমান ধানমন্ডি থানায় এ জিডি করেন।

বিস্তারিত...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিস্তারিত...

আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হ‌তে পা‌রে

রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।

বিস্তারিত...

সবজির বাজার চড়া, অপরিবর্তিত মাছ-মাংস-ডিমের দাম

রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে স্বস্তি নেই। বাজারে সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে শিম, কেজি ১৮০ থেকে ২০০ টাকা। বিপরীতে সবচেয়ে কমদামি সবজি পেঁপে, যার কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অধিকাংশ সাধারণ সবজি কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৮০ টাকা।

বিস্তারিত...

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

বিস্তারিত...

রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে। পুলিশের দেওয়া প্রাথমিক বিবৃতির সঙ্গে সংগৃহীত তথ্যের একাধিক অসংগতি ও অমিল খুঁজে পেয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিশেষ করে হত্যাকাণ্ডের সময়রেখা, ফরেনসিক আলামত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এবং অভিযুক্তদের কথিত গতিবিধি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে সংস্থাটি।

বিস্তারিত...

গুম, মানবাধিকারসহ সংসদে তিন বিল

গুম প্রতিরোধ, মানবাধিকারসহ তিনটি বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উত্থাপিত বিলগুলো কণ্ঠভোটে পাস হলে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সংসদে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিস্তারিত...

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলের অনুরোধে তাঁর পরিবর্তে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটিতে নতুন সদস্য যুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল হতে পারে: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বরে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন

বিস্তারিত...

যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডের নারী আসামি উধাও

রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পলাতক আসামির নাম মিতু আক্তার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানা থেকে কৌশলে তিনি পালিয়ে যান। পুলিশ বলছে, মামলার ত

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪