বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে রিটকারীপক্ষের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তাই এই সংশোধনী পুরোপুরি বাতিল হওয়া উচিত।
মানিকগঞ্জের সিংগাইরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার সকালে সাড়ে ১০ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুতক্ষিরা এলাকার মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগানে স্থাপিত ৮ বীরের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা। একই সঙ্গে নাহিদ ইসলামের মতো একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সিএমপির দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
টানা ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য এ অধিবেশনের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে।
স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়ে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বর্ষায় বাংলাদেশের কৃষকরা যখন বৃষ্টির জন্য অপেক্ষা করছেন তখন সামনে এলো নতুন উদ্বেগ। আগের মতো মৌসুমি বৃষ্টি নেই, দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকার মাটি থেকে জল শুকিয়ে যাচ্ছে, পুকুর-খালের পানি কমে আসছে। স্থানীয় বাস্তবতার মধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে সতর্ক
রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ঋণগ্রহীতার পরিচয়ে ভুক্তভোগীদের ডেকে নি
জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার আগামী ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।
সদ্য বিদায়ী জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অসংখ্য অভিযোগ এসেছে। এর নির্দিষ্ট কিছু কারণ ও সম্ভাব্য সমাধানের উপায় জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সংরক্ষণ, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ ব্যবস্থা পর্যালোচনা এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন বলেও মন্তব্য করেন।
জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।