| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

বদলির আদেশেও নিজ কর্মস্থলে উপস্থিত নেই মারফত আলী পালোয়ান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সিনিয়র অপারেটর (জিএসই) মারফত আলী পালোয়ানকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে। সম্প্রতি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলির আদেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে নিজ কর্মস্থলে যোগদান না করার বিষয়টি ঘরে নতুন করে প্রশ্ন উঠেছে কর্তাব্যক্তিদের মধ্যে।

বিস্তারিত...

জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বর্ণনা দিয়েছেন, তাতে উঠে এসেছে ইয়াবা সেবন, ছাদে অবস্থান, হত্যার পরিকল্পনা এবং পরে ঘটনাটিকে চুরি-ডাকাতির মতো দেখানোর চেষ্টা করার তথ্য।

বিস্তারিত...

আমিনবাজারের ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য এবার পরিণত হতে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উৎসে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পে কাজ করছে একটি চীনা কোম্পানি। প্রকল্পটি বাস্তবায়িত হলে আমিনবাজারের ময়লা-আবর্জনা থেকেই উৎপাদন করা হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বিস্তারিত...

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক চলছে সরকারদলীয় এমপিদের

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিস্তারিত...

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, হামলা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিস্তারিত...

সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান, সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।

বিস্তারিত...

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পাঁচ দশক পরও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার কবিতা ও গান বাঙালির চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক।

বিস্তারিত...

স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর

স্বামীকে প্রবাসে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের মুন্নি আক্তার জেসমিন নামে এক নারীর বিরুদ্ধে। স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের এ জননী।

বিস্তারিত...

উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের মানুষ। উপকূলীয় অঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গাছপালা লাগালে তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির পরিমাণ বাড়বে। বিভিন্ন রোগবালাইসহ মহামারি কমিয়ে আনতেও আমরা ভূমিকা রাখতে পারব।

বিস্তারিত...

বিচারপতি ধর্ম নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কে: হিজাব বিতর্কে ওয়েইসির তোপ

ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাকবিধি নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিদ্যালয়ে হিজাব পরার অনুমতি চেয়ে এক ছাত্রীর করা আবেদন খারিজ করে এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তার তীব্র সমালোচনা করেছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি। তার প্রশ্ন, ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিচারপতিদের কে দিয়েছে?

বিস্তারিত...

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে বাস্তবে যতটা না সংকট রয়েছে, তার চেয়ে অসত্য রটনাই বেশি ছড়ানো হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪