হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনের নাম ও পরিচয় জানা যায়নি। শনিবার (১০ অক্টোবর) দুপু
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আটক করে পুলিশ।
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। তাদের কেউ আহত হননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রয়োজন হলে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। একইসঙ্গে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সনির্ভরতা থেকে বের করে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি সহযোগিতার দিকে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, বিগত সরকারের শাসনামলে ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। খুব শিগগির কোনো এক সময়ে এ সফর করবেন তিনি।
বাংলাদেশ থেকে অবশেষে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে সাগরে তৈরি হতে যাচ্ছে নতুন লঘুচাপ। আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে পাঁচ দিন পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রায় ১৯ বছরেও শেষ হয়নি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিচার। ২০০৭ সালে দায়ের করা এ মামলায় তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে তাঁদের বিরুদ্ধে ৪ কোটি ৫ লাখ ২৪ হাজার ৫১১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ১১ টাকার সম্পদের তথ্য গোপনের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। অথচ দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনে ৬০ কার্যদিবসের বিধান থাকলেও প্রায় দুই দশকেও মামলাটির বিচার শেষ হয়নি।
চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো পিতৃপক্ষের এবং সূচনা হলো দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেলো সনাতন ধর্মাবলম্বীদের স
ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি উদ্ধার করে পরীক্ষা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। এ