নিজেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পরিচয় দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং অনুমোদিত ছুটির আগেই বিধিবহির্ভূতভাবে কর্মস্থল ত্যাগের অভিযোগে চাকরি হারিয়েছেন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা।
রাজধানীর বাজারে ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে সর্বোচ্চ ১০ টাকা কমে ১৫০ টাকায় নেমেছে। একই সঙ্গে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন ধরনের মুরগির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীরের ভেতরে অভিনব কায়দায় লুকানো ছিল ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট। গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের এই সোনা
বাণিজ্য বাধা দূর করতে এবং পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বন্দর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর জোর দিয়েছে বাংলাদেশ-ভারত। দিল্লির বাংলাদেশ হাইকমি
বাংলাদেশে এসে গুপ্তচরবৃত্তি করে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জ্যামা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন মিলেছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনি বা নীতিগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লীর আবুল হোসেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর)
আগামী ১২ অক্টোবর কমিশন সভা শেষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এবং কয় ধাপে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা আনুষ্ঠানিকভাবে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বি
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের অধীনে ক্যাম্প দুটি পরিচালিত হবে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও তা পুরোপুরি বিদায় নিতে পারে। তবে বর্ষার এই বিদায়লগ্নেও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।