| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি দূর করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল দেশের স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে বর্তমান সরকার স্বাস্থ্যখাতে চিকিৎসার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে- এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন । তিনি জানান, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও জনবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে।

বিস্তারিত...

শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা বা আপসের সুযোগ নেই বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে বোঝা হিসেবে নয়, বরং সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। আর এই জনশক্তিকে দক্ষ, যোগ্য ও বিশ্বমানের মানবসম্পদে রূপান্তর করার মূল দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়।

বিস্তারিত...

জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করেছিলো জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের টাকা পাচার হতে দেবো না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে- এমন হুঁশিয়ারিও দেন তিনি। বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সে সময় আগামী এক বছরের মধ্য চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

বিস্তারিত...

আজ ঢাকার বায়ুমান সহনীয়, শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়লেও বুধবার (১৭ জুন) রাজধানী ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে সহনীয় অবস্থায় রয়েছে। আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৮, যা ‘মাঝারি’ শ্রেণিতে পড়ে।

বিস্তারিত...

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

সিলেট থেকে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা বিমানের একটি ফ্লাইট বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিস্তারিত...

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে বিমানবন্দর ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

কারসাজির সন্দেহে তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ

অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের মাধ্যমে সম্ভাব্য কারসাজির অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসিএল) এবং সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিস্তারিত...

৮১ সালে জন্ম নেয়া জামায়াত এমপির বাবা শহীদ হন ৭১ এ

জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের এক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

সিএমএইচে মুশফিকুল ফজলকে দেখতে গেলেন সেনাপ্রধান

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিস্তারিত...

প্রতিশোধ নয়, কাজ করার মানসিকতা দরকার: প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা থেকে বেরিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে ব্যক্তিগতভাবে নির্যাতনের শিকার হলেও প্রতিশোধ নয়, দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করাই হওয়া উচিত সবার লক্ষ্য।

বিস্তারিত...

আত্মরক্ষায় বল প্রয়োগ করা হবে: ডিএমপি কমিশনার

অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে এ ক্ষেত্রে পুলিশের চেষ্টা থাকবে সর্বনিম্ন মাত্রায় শক্তি প্রয়োগ করার।

বিস্তারিত...

শেখ হাসিনার ছবি নিয়ে মিছিলের অভিযোগে ১৩ জনের রিমান্ড

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে ১৩ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামি মো. তাইবুর সাইফকে রিমান্ডে না পাঠিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কাজীপাড়া ফ্ল্যাট থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে জেনি খান (২৪) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২)

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪