| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বিস্তারিত...

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে নতুন করে কোনো ‘যৌথ অভিযান’ পরিচালনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিস্তারিত...

প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বাড়ছে উল্লেখ করে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা

হাফপ্যান্ট বা স্পোর্টস শর্টসকে ‘অশালীন’ আখ্যা দিয়ে একজন অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে হয়রানির প্রতিবাদে এবার হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে তারা প্রতিবাদ জানান এবং গণপরিবহনে পোশাকের কারণে যাত্রী হয়রানি বন্ধের দাবি তোলেন।

বিস্তারিত...

জামায়াত আর আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

জামায়াত আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ‘হিরো’ হিসেবে তুলে ধরে তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দি করার চেষ্টা চলছে।

বিস্তারিত...

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এমন অবস্থায় বায়ুমান স্কোর ১৭৭ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

বিস্তারিত...

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাস রওয়ানা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান।

বিস্তারিত...

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে নিজের নাম না থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল রানা। বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএস (বিশেষ

বিস্তারিত...

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছেসরকার কাজ করছে। এ জন্য বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার

বিস্তারিত...

চীনের বিনিয়োগ বাড়ানো-রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ বানাতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিদায়ী চীনে

বিস্তারিত...

এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের নজরদারির নির্দেশ

দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রী বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই।

বিস্তারিত...

‘লাল টুপি’ মার্কায় নিজ নামেই দল নিবন্ধন চায় ইত্যাদী

নিজ নামে দল গঠন করে ‘লাল টুপি’ প্রতীকে বাংলাদেশ ইত্যাদী পার্টি'র নিবন্ধন চায় মো. হাবিবুর রহমান ইত্যাদী সাগর। বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

বিস্তারিত...

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি স্ক্র্যাপ না করলে মিলবে না নতুন নিবন্ধন

ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন ধ্বংস (স্ক্র্যাপ) ও রিসাইক্লিংয়ের জন্য নতুন নীতিমালা জারি করেছে সরকার। অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রান্ত কোনো মোটরযান স্ক্র্যাপ না করলে সংশ্লিষ্ট মালিকের নামে নতুন বা পুরোনো কোনো মোটরযান নিবন্ধন

বিস্তারিত...

সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা

বেসরকারি বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংযোগের ভোল্টেজভেদে প্রতি ইউনিটের দাম পড়বে ৬ টাকা ৯৮ পয়সা এবং ৭ টাকা ১১ পয়সা।

বিস্তারিত...

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দিয়েছেন আদালত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪