| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি বলেছেন, ঢাকার পাশের ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে।

বিস্তারিত...

মুহাররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে মুহাররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

বিস্তারিত...

যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরানো হয়েছে: সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সৃষ্ট আলোচনা-সমালোচনার মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পিলারের গোড়া থেকে ঝুঁকিপূর্ণভাবে কোনো মাটি অপসারণ করা হয়নি। নির্মাণকাজের সময় তৈরি করা অতিরিক্ত প্রতিবন্ধকতা ও সহায়ক অংশের মাটিই সরিয়ে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জুন) এ চিঠি দেওয়া হয়।

বিস্তারিত...

ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধস

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক বাজারে বড় ধরনের পতনের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৯.২৬ শতাংশ কমেছে। একই সঙ্গে কমেছে পোশাক রপ্তানির পরিমাণ এবং ইউনিট প্রাইস বা গড় একক মূল্য।

বিস্তারিত...

গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী

ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম কমিশন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সবাই মিলে সঠিকভাবে গণমাধ্যম কমিশন এবং তার কোয়াসি-জুডিশিয়াল ক্ষমতা সম্পন্ন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে সেটিই হবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।

বিস্তারিত...

আরও ১৫৫ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

চায়ের রাজধানী শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বিস্তারিত...

বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী

রাজধানীর বাসস্ট্যান্ড এলাকার জট ও জঞ্জাল এড়াতে দূরপাল্লার বাসগুলো ডিপোতে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বিস্তারিত...

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ও নিয়ম অনুসরণ করে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।

বিস্তারিত...

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

বিস্তারিত...

ছিনতাইকারীর হামলায় ওসি আহত, গুলিবিদ্ধ দুই

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। আটক করা হয়েছে চারজনকে।

বিস্তারিত...

পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সরকারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হারানো সুনাম ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারে সৎ, যোগ্য ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। একই সঙ্গে ব্যাংকের বর্তমান সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪