রাজধানীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে বড় অগ্রগতির খবর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন সর্বোচ্চ ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে, যা ঢাকার পানি ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমানে সারা দেশে ১১০টি কারিগরি ও কারিগরি-সমমনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান কাজ করছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর ১২ লাখেরও বেশি প্রশিক্ষণার্থীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশে উৎপাদিত অ্যালকোহলের প্রতি লিটারে ৫০০ টাকা হারে ভ্যাট দিতে হবে।
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়।
সীমান্তে অবৈধ ‘পুশইন’ বন্ধে ভারতকে একাধিকবার কূটনৈতিকভাবে সতর্ক করেছে বাংলাদেশ। এ বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারের কাছে ১২ থেকে ১৩টি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি জানান, সীমান্তে পুশইনের যেকোনো চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোরভাবে প্রতিহত করছে।
রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক আইন অমান্য করতে নিষেধ করায় এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভিডিও ধারণ করতে গেলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
দেশে প্রায় সব ধরনের অপরাধ কমেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছর অর্থাৎ, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সাতটি পৃথক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসব মামলার মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে।
হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বিগত ১৭ বছর সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জও ছিল না। প্রাইভেট এন্টারপ্রেনারদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবিলা করেছে সরকার। সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। আদালতের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না বলে জানা গেছে।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুমৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেবে কি না, কত দেবে—তা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এ ঘটনায় সরকারের পূর্বের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।
কোনো ধরনের সরকারি প্রটোকল, পতাকা বা নিরাপত্তা বাহিনীর আনুষ্ঠানিকতা ছাড়াই সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। ব্যক্তিগত গাড়িতে করে তার এই হঠাৎ পরিদর্শনে প্রশাসনিক শৃঙ্খলা, সেবা কার্যক্রম ও কর্মকর্তাদের উপস্থিতিতে একাধিক অনিয়ম ধরা পড়ে।
হাম ও রুবেলার টিকা আমদানিতে গাফিলতির মাধ্যমে দেশে টিকা সংকট সৃষ্টি, শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং মহামারি পরিস্থিতির জন্ম দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটির ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।