| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বিস্তারিত...

নুরজাহানের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লংঘন হয়েছে কিনা জানতে চেয়ে রুল

সেই নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা তদন্ত করতে বিচার বিভাগীয় কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিস্তারিত...

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিস্তারিত...

‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানাকে কেরাণীগঞ্জে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর মহিলা কারাগারে ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হয়েছে।

বিস্তারিত...

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়। ওই রায়ে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ একনেক সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। সভার অন্যতম আলোচিত এজেন্ডা হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

বিস্তারিত...

১০৫ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মারা গেছেন ৪৯

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১০৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন হাজি। দেশটির বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৯ জন। চিকিৎসাধীন ১১ জন। মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

বিস্তারিত...

৫০ সেকেন্ডে ক্যামেরা, ল্যাপটপ ছিনতাই- উদ্বেগে এলাকাবাসী

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। একের পর এক সংঘবদ্ধ অপরাধের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান চললেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

সেই উপদেষ্টারা কে কোথায়

অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার সাড়ে তিন মাস পরও তাদের সময়ের নানা সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে আলোচনায় রয়েছেন সাবেক উপদেষ্টারা। হামে পাঁচ শতাধিক মায়ের বুক খালি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটছে। কয়েকজন সাবেক উপদেষ্টা গণমাধ্যমে এসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত

বিস্তারিত...

আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা (বায়াররা) পণ্যের দাম বাড়াতে রাজি নন, অথচ দেশে উৎপাদন ব্যয় ও শ্রম খরচ বাড়ছে। এমন বাস্তবতায় জনবল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্পোদ্যোক্তা হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ।

বিস্তারিত...

আমিনুল গণীর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি

বিশিষ্ট আইনজীবী আমিনুল গণী টিটোর মৃত্যুতে সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর সব কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

ইলেকট্রিক বাসে ভ্যাট বহাল, অন্যান্য শুল্ক মওকুফ

দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে নতুন বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট বৈদ্যুতিক বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে।

বিস্তারিত...

তেজগাঁও বিভাগের অভিযানে ৪৯ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

তিন বছরে সরকারকে সুদ দিতে হবে ৪ লাখ ৩০ হাজার ৩০০ কোটি টাকা

সরকারের সুদব্যয় ক্রমাগত বাড়ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে সুদ খাতে ব্যয় হবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। ঘাটতি বাজেট অর্থায়নের এই ধারা অব্যাহত থাকলে তিন বছরে সরকারকে সুদ দিতে হবে ৪ লাখ ৩০ হাজার ৩০০ কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪