| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হানিট্র্যাপের ফাঁদে পড়ে উবারচালক খুন, গ্রেপ্তার ৪

রাজধানীর দক্ষিণখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাতনামা মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহতের নাম লোকমান সরদার। তিনি হানিট্র্যাপের ফাঁদে পড়ে অপহরণের শিকার হন। মুক্তিপণের টাকা আদায় করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ তুরাগ নদে ফেলে দেয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

ভাষাসৈনিক আয়েশা বেগম মারা গেছেন

মহান ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের সাক্ষী ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুন ওরফে আয়েশা বেগম (৯০) আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (৬ জুন) ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিভিন্ন স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বিস্তারিত...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

মিরপুরে মাদকসহ বিএনপির ওয়ার্ড নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিএনপির এক ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া মো. ফাইয়াজ ওরফে মুন্না (৫৫) পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের শ্রমবিষয়ক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার (৭ জুন) দিন নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের

বিস্তারিত...

সেই ডলারকে নিয়ে ভিন্ন কথা রামিসার বাবার

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ডলারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ভুক্তোভোগী শিশুর বাবা হান্নান মোল্লা। তিনি বলেন, জেলখানার ভেতরে থাকতে কারও পরামর্শ নিয়ে আইনগতসুবিধা বা আর্থিক সুবিধা নিতে আসা

বিস্তারিত...

রাজধানীতে বাস উল্টে হেলপার নিহত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে বাসের সহকর্মী মোহাম্মদ রফিক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বিস্তারিত...

রাজধানীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

রাজধানীর তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)।

বিস্তারিত...

তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার (৭ জুন) রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিস্তারিত...

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডের বাসভবনে স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল রোববার বিকেল পর্যন্ত আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই আজ চূড়ান্ত রূপ নিচ্ছে ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও স্বাগতিক ভারত—যেখানে লড়াই শুধু ট্রফির নয়, মর্যাদা, আধিপত্য, প্রতিশোধ এবং ইতিহাস গড়ারও।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হাসপাতাল বন্ধ চাই না, দোষীর শাস্তি চাই: আদ্-দ্বীনে মারা যাওয়া শিশুর বাবা

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ না করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এক শিশুর বাবা হাবিবুর রহমান। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক, তবে হাসপাতাল বন্ধ করা উচিত নয়। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বিস্তারিত...

ক্ষতিপূরণ-চাকরি দিয়ে সেই ছয় শিশুর পরিবারের পাশে থাকতে চায় আদ্-দ্বীন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ, চাকরি, শিক্ষাসহায়তা এবং আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঢাকা শহর আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

ঢাকা শহর এখন আর বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যক্তিগতভাবেও তার মনে হয় তিনি ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে চলে যাবেন, কারণ রাজধানীর বর্তমান পরিস্থিতি বসবাসের উপযোগী নয়। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪