তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ দুপুরের মধ্যেই ঢাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
বিশ্ববাজারে টানা চাপের মুখে আরও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের অদূরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ, কুড়াতলী ও কাওলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা পুলিশ। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অপর ২৪ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ প্রচেষ্টা ঠেকাতে দেশের ১১টি সীমান্ত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
সদ্য পদোন্নতি পাওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
রাজধানীর উত্তরায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় জরিমানার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (৭ জুন) উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে যানবাহনের চালকদের আইন মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্যাপন করবে সরকার। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহত জুলাই আন্দোলনকারীদের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি সরকারি ভবনে আলোকসজ্জা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্র
রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে। রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ঝড়ের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। এজন্য সব মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একইসঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি।
সরকারের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে রোববার (৭ জুন) দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে এই মৎস্যজীবীদের গ্রহণ করে। এসময় বাংলাদেশের মালিকানাধীন চারটি ফিশিং বোটও হস্তান্তর করা হয়।