| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখান এলাকায় ঘটে যাওয়া এ দুই ঘটনায় আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ও ভোররাতে এসব দুর্ঘটনা ঘটে। উত্তরখানের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। তারা হলেন, আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানা যায়।

বিস্তারিত...

মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বিস্তারিত...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ২৯ হাজার টাকায় নেমে এসেছে; গতকাল যা ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

বিস্তারিত...

আ.লীগের আমলের চুরি-অর্থপাচারের কারণে বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত চুরি ও অর্থপাচারের কারণেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমানে চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিরোধে জোর: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গুর প্রভাব ভয়াবহ আকার ধারণ করার আগেই তা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে।

বিস্তারিত...

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে না দাম: তথ্য উপদেষ্টা

মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য কোনো মূল্যবৃদ্ধি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের এ সিদ্ধান্তে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বিপুলসংখ্যক পরিবার সরাসরি উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

বিস্তারিত...

দেশজুড়ে বৃষ্টির আভাস

দেশজুড়ে কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে টানা ১০ থেকে ১৫ দিনের গরমের তীব্রতা অনেকটাই কমেছে। এতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি, কমেছে ভ্যাপসা গরমের ভোগান্তিও।

বিস্তারিত...

এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে। শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

বিস্তারিত...

দেশে পৌঁছেছেন ৩২৮৩২ হাজি, মারা গেছেন ৪৮

পবিত্র হজ পালন শেষে মোট ৭৮টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হজি। এ ছাড়া এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি। এদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় ১ জন ইন্তেকাল করেছেন।

বিস্তারিত...

১০টি ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ করার দাবি বিজিবির

ভারত থেকে বাংলা ভাষাভাষী মানুষদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে যশোর, চাপাইনবাবগঞ্জ, লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সতর্ক অবস্থান নিয়েছে। এ পরিস্থিতির মধ্যেই আগামী ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

কনটেইনারের ভেতর ও পাশ থেকে আগুনের সূত্রপাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিস্তারিত...

মিরপুরে স্কুলমাঠে কিশোরকে ছুরিকাঘাত

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। সে ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইল মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী আগামী ২৫ জুনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪