| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উত্তরখানে ১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরখান থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— রুবেল মোল্লা (৪৫) ও আলমগীর (২২)। বৃহস্পতিবার (৪ জুন) উত্তরখানের চানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলে অবসরে যেতে চান ডিআইজি

পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান। এ লক্ষ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন।

বিস্তারিত...

মেঘনা গ্রুপের ৮০ মিলিয়ন ডলারের ঋণ আবেদন নাকচ

চারটি জাহাজ কেনার জন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে ৮০ মিলিয়ন ডলারের ঋণ নিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক ঋণ পরিশোধসংক্রান্ত ঝুঁকির কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র।

বিস্তারিত...

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে দক্ষিণ কোরিয়া সফর শেষে তিনি বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিননারীসহ নিহত ছয়

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যান তারা। নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ,

বিস্তারিত...

আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দেশে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়তে থাকায় বাজার থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধির ফলে ডলারের বাজারে স্বস্তি ফিরে আসায় রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই ডলার কিনেছে।

বিস্তারিত...

কালো টাকা বৈধ করা দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার শামিল: টিআইবি

কোনো ধরনের কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রেখে ‘নিঃশর্ত ক্ষমা’ ঘোষণার মাধ্যমে সরকার আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গভীর হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিস্তারিত...

রামিসার মায়ের ডাক শুনে গ্রিল কেটে পালায় সোহেল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার পর ভিকটিমের মায়ের ডাক শুনে সেলাইরেঞ্জ দিয়ে গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান আসামি সোহেল রানা। এ ঘটনার বর্ণনা উঠে আসে প্রধান আসামি সোহেল রানার জবানবন্দিতে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন- রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। এ সময় তাদের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বনানীর পথচারীদের বিশ্রামস্থল এখন টং দোকানের দখলে

রাজধানীর বনানীর মহাখালী ওয়্যারলেস গেইট মোড়ে পথচারীদের বিশ্রামের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্মিত বসার স্থান এখন কার্যত দখলে চলে গেছে অস্থায়ী চা-সিগারেটের দোকানগুলোর।

বিস্তারিত...

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীনের হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

আগের দামেই বিল দিতে পারবেন স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারীরা

বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার এক দিনের মাথায় প্রান্তিক ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বাড়তি মূল্য থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকরা আগের দামেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বিস্তারিত...

বিএসইসি নতুন চেয়ারম্যান মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান।

বিস্তারিত...

২০২২ সালের পর বঞ্চিত শিক্ষকদের অবসরভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় ‘শিক্ষক অবসরভাতা’ পাননি, তাদের ভাতা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মহলে বিএনপি ও জামায়াতে ইসলাম নিয়ে অতিরঞ্জিত প্রচারণা চালানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পেতে পারে এবং এমনকি তাঁকে পর্যন্ত নির্বাচনে পরাজিত করা হয়েছে বলে প্রচার করা হয়েছিল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪