| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কি না—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে।

বিস্তারিত...

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামনে রেখে আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েই বাজেট তৈরি করা হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আনুষ্ঠানিক আমন্ত্রণে এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিস্তারিত...

শিশু রামিসা হত্যা মামলা: আদালতে নির্দোষ দাবি সোহেল-স্বপ্নার, যুক্তিতর্ক কাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর হত্যার ঘটনায় করা চাঞ্চল্যকর মামলায় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। বহুল আলোচিত এই মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আত্মপক্ষ সমর্থন শুনানি শুরু হয়।

বিস্তারিত...

দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়তে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে একাধিক বৃহৎ প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, দেশের পাঁচটি বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতাল উদ্বোধন করা হবে।

বিস্তারিত...

তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিস্তারিত...

আদ্-দ্বীনে ৬ শিশু : তদন্ত প্রতিবেদন জমা আজ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার। গত ২৭ মে একসঙ্গে মারা যায় ওই ছয় নবজাতক।

বিস্তারিত...

শিশু রামিসা হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির আত্মপক্ষ শুনানি আজ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ বুধবার (৩ জুন) অনুষ্ঠিত হবে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হবে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বিস্তারিত...

শান্তি ও উন্নয়নে ৬ দফা কর্মপরিকল্পনা ঘোষণা খলিলুরের

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্যে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ছয়টি কর্মস্তম্ভভিত্তিক কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিস্তারিত...

দুই জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের দুই জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ল দুই আসামি

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তাররা হলেন মো. জুয়েল ও আনোয়ার হোসেন।

বিস্তারিত...

খলিলুর রহমানকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিস্তারিত...

খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বিস্তারিত...

খলিলুর রহমানের অর্জনে শুভেচ্ছা মালদ্বীপের প্রেসিডেন্টের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বিস্তারিত...

জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ, অভিনন্দন স্পিকারের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪