| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে আজ ভোট

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচন আজ (২ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় (নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায়) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিস্তারিত...

মিরপুরে বিশেষ অভিযানে ২৮ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সোমবার (১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩

রাজধানীর বংশালে একটি হার্ডওয়্যারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মিরাজুল ইসলাম (২৫), মো. ইফাত হোসেন (২০) ও রকি হোসেন (২৬)।

বিস্তারিত...

মশা মারা শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রী

মশক নিধনের কার্যক্রম সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশেই বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই কার্যকর সমাধান বের করা সম্ভব।

বিস্তারিত...

হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ জুন) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

বিস্তারিত...

পানি দিয়ে আলামত নষ্ট, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার পর পুলিশকে ধোঁকা দিতে ধর্ষণের আলামত নষ্ট করে ফেলেন আসামি সোহেল রানা। প্রথমে ছুরির আঘাতে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করেন। এরপর পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করে ফেলেন। যার কারণে শিশু রামিসার ডিএনএ টেস্টের পরও ধর্ষণের আলামত মেলেনি। তবে আলামত মুছে ফেলার বিষয়টি মামলার চার্জশিটে উঠে এসেছে।

বিস্তারিত...

জেনেভা ক্যাম্পে ৩ বাহিনীর সাড়ে তিন শ সদস্যের অভিযান, আটক ১৬

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। তিন বাহিনীর সাড়ে তিন শ সদস্যের এই চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল ছিনতাইয়ের ঘটনা, মামলা নেয়নি পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ হলেও এখন পর্যন্ত পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত...

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয়

বিস্তারিত...

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ, টেকনোক্র্যাটে আলোচনায় চারজন

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়তে যাচ্ছে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরও কয়েকজনকেও সরিয়ে একক দায়িত্ব দেওয়া হতে পারে। এর মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল এবং নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যেখানে জায়গা পেতে পারেন দলটির হেভিওয়েট নেতা এবং টেকনোক্র্যাট কোটায় আসতে পারেন অনেকে।

বিস্তারিত...

ঈদুল আজহা ঘিরে ১০ গণমুখী বিষয় নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে ১০টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

‘বিজয় ৭১’ ভবন থেকে হাইকোর্ট কর্মচারীর লাশ উদ্ধার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ‘বিজয় ৭১’ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের

বিস্তারিত...

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সকাল থেকে বিক্ষোভের মুখে ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম প্রধান কার্যালয়ে আসতে পারলেন না। তিনি অনলাইনে বোর্ড মিটিংয়ে যোগ দেওয়ার চেষ্টা করলে সেই মিটিংও পণ্ড হয়ে যায়। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে সোমবার

বিস্তারিত...

ইসলামী ব্যাংক নিয়ে আইন মেনেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

সলামী ব্যাংককে ঘিরে চলমান বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, কোনো ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত রাস্তার আন্দোলন, চাপ বা আবেগের ভিত্তিতে নয়; আইন ও বিধিবিধান মেনেই নেওয়া হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪