| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২০২৭ সালের এসএসসি সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি নিয়ে আবারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে আগে নেওয়া সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হওয়ায় এ বিষয়ে পুনরায় অংশীজনদের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

বিস্তারিত...

প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে সাতজন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে।

বিস্তারিত...

ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করতে দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বড় ধরনের নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে ডেঙ্গু পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং চিকিৎসকের পরামর্শ ফি (ভিজিট) সম্পূর্ণভাবে মওকুফ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

হরমুজ প্রণালি খোলা নিয়ে জল্পনা, বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

বিস্তারিত...

বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বিক্রিতে ধুম, এগিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে উন্মাদনা। খেলা শুরু হওয়ার আগেই জার্সি ও পতাকা বিক্রিতে জমে উঠেছে বাজার। ফুটপাত থেকে শুরু করে স্পোর্টস শোরুম সবখানেই শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের জার্সি।

বিস্তারিত...

জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

সাক্ষ্য দিলেন রামিসার মা-বাবা-বোন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন বেগম ও বোন রাইসা আক্তার। মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণে সাক্ষ্য দেন তারা। এছাড়া রামিসার চাচা এ কে এম নজরুল ইসলাম এবং চাচিও সাক্ষ্য দিয়েছেন।

বিস্তারিত...

ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই চলছে আদ-দ্বীন হাসপাতাল!

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স না থাকা এবং বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যান জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

বিস্তারিত...

আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রদান ও তা গণমাধ্যমে প্রচারের বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, প্রচলিত আইন অনুযায়ী বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকা কোনো আসামির বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

বিস্তারিত...

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ

রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি সামনে আসার পর বৃদ্ধদের একাকিত্ব, পারিবারিক দায়িত্ববোধ এবং স্বজনদের খোঁজখবর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিস্তারিত...

আমার মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায়বিচার দাবি করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।

বিস্তারিত...

দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগ এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যানও। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি শুরু হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ’ গ্রাহক অংশ নেন।

বিস্তারিত...

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ ফেব্রুয়ারি ক্ষমতাগ্রহনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য হতে যাচ্ছে মালয়েশিয়া। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জুনের তৃতীয় সপ্তাহে কুয়ালালামপুর সফরের প্রস্তুতি চলছে। এর পরপরই ভারত কিংবা চীন সফরের পরিকল্পনাও রয়েছে, যদিও ওই সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বিস্তারিত...

শিশু রামিসা হত্যা মামলা, সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হবে।সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি শেষে সাক্ষ্য গ্রহণের জন্য এদিন ধার্য করা হয়।আদালত সূত্রে জানা যায়, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে উপস্থিত করে শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য ২ জুন দিন ধার্য করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪